Author: admin

নওগাঁ  প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবু উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’–এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত…

Read More

জামালপুর জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো বর্ণাঢ্য এক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) জামালপুর শহরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এসময় সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্য সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগে ফজলু শাহ নামে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা যায়, সাফদারপুর বাজারের ওই মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, শনিবার সকালে তিনি একটি গর্ভবতী গাভী জবাই করেন। জবাইয়ের সময় গাভীর পেট থেকে একটি বাছুর বের হয়ে আসে। পরে বিষয়টি গোপন রেখে তিনি মাংস বিক্রি চালিয়ে যান এবং বেশিরভাগ মাংস বিক্রিও করে দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা…

Read More

শ্রীনগর প্রতিনিধি  তাং ১/৫/২০২৬ অদ্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্দেগে যদুনাথ বাবুর বাড়ির বিক্রমপুর যাদুঘরে মেধাবী ছাত্র _ছাত্রী মধ্যে পুরস্কার বিতরন এবং শিক্ষার প্রতি আগ্রহী করার জন্য কতৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের,অভিভাবক এলাকা বাসি,সুধিজন,শিক্ষাবিদ সহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ সৃস্টি হয়, উক্ত অনুষ্টানের, প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,এম পি,মুন্সিগঞ্জ-১ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব মোঃ আঃ লতিফ মিয়া, সভাপতি (ওকাব) শুভেচ্চা বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন: জনাব মোঃ আবুল কালাম শিকদার,সাধারণ সম্পাদক,ওকাব এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),শ্রীনগর উপজেলা শাখা।উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল কাড়াল,সভাপতি,বিএনপি,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ শাখা।…

Read More

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন-২০২৬ এর কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী তানভীর কবীর সোহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার (২ মে)বিশ্ববিদ্যালয়ের শার্লি ইসলাম লাইব্রেরী নিচতলা নিকেতন রুমে এই দায়িত্ব হস্তান্তর হয়। এইসময়ে শিক্ষকদের মধ্যে উপস্তিত ছিলেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক সালাউদ্দিন মিনা এবং আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া। এসময় আ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে তানজিলুর রহমান, রেদোয়ান, নিপা খাতুন, রাহুল সরকার ও হাসিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে…

Read More

নীলফামারী প্রতিনিধি:গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে ১১ দলের গণবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে এক বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে নীলফামারী চৌড়ঙ্গী মোড় হয়ে ডিসি অফিসের মোড়ে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশে নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর আমীর আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, এনসিপি জেলা…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বৈশাখী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৪০তম অভিষেক বার্ষিকী অনুষ্ঠান যথাযথ ধর্মীয় মর্যাদা ও ধর্মেীয় ভাব-গাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে। এ-উপলক্ষ্যে শুক্রবার (১লা মে) সকালে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লবের পৌরহিত্যে বাদ্যি বাজনা সহকারে মঙ্গলঘট স্হাপনের মধ্য দিয়ে অভিষেক বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্হানীয় ধর্মানুরাগী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর শুরু হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার বিশেষ পুজ-অর্চনা। দুপুর ১টা থেকে মন্দিরে একে একে ১৫টি মতুয়া দলের আগমন ঘটে। এসময় জয় ঢংকার শাব্দিক ছন্দে আর হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ। বৈশাখী পূর্ণিমা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর প্রতিরক্ষা কার্যক্রম শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) এই প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নদী আমাদের দেশের প্রাণ। নদীর নাব্যতা রক্ষা এবং ভাঙন প্রতিরোধে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ধলেশ্বরী ও লৌহজং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর উপর বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন যে স্বাস্থ্য সেবা যাতে আপনারা সাধারণ মানুষের মাঝে যথাযথ ভাবে পৌছে দিতে পারেন তার জন্য আপনারা মানুষের কাছে যান,সাধারণ মানুষের সাথে মিশুন এবং কাজ করে যান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার(২ মে) দুপুরে চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুদের জন্মগত…

Read More

সিলেট দেশজুড়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কেবল চিকিৎসা ব্যবস্থা নয়; আমাদের মতো দেশগুলোকে রোগ প্রতিরোধেও সচেতন হওয়া দরকার। এজন্য আমরা ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করব, যাদের ৮০ ভাগ হবেন নারী।’ শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা গ্রামে মানুষের বাড়িতে গিয়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করবেন। তারা গ্রাম পর্যায়ে গিয়ে পরিবারভিত্তিক স্বাস্থ্যসচেতনতা গড়ে…

Read More