Author: admin

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল। শনিবার (২ মে), র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। প্রেসবিজ্ঞতিতে বলা হয়, ২মে ভোর রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামস্থ মো. মসির ইসলাম (৩০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা জব্দসহ মিষ্টার ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  কারাগার থেকে মুক্তি পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’ তিনি আরও বলেন, ‘মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’ উল্লেখ্য,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কার্যত শেষ হয়েছে। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ রয়ে গেছে। চিঠিতে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে তিনি জানান, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে তিনি কংগ্রেসকে অবহিত করবেন। তিনি বলেন, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার জন্য। এদিকে, সিনেট ফরেন…

Read More

Exif_JPEG_420 পঞ্চগড়   প্রতিনিধি:  “দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে তেতুলিয়া বাংলাবান্ধা মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১লা মে) সকালে পঞ্চগড় জেলা ট্রাক মিনি ট্রাক, ট্র্যাক্টর ট্রাক কললড়ী ও কাভার্ডভ্যান রেজি নং ২০৬৯ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাবান্ধা স্থলবন্দর তিরনই হাট পাথর বালি ইট বাস কাঠ ট্রাক ও ট্যাক্টর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি নং ২০০১ এর অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নে এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ​ ​সকাল ৯ টায় তেতুলিয়া বাংলাবান্ধা অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ২৩ পদেই নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১১ টা নাগাদ নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এ আইনজীবী বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন পর্রবর্তীতে অফিশিয়ালি ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম বলেছেন, আলহামদুলিল্লাহ, ঢাকা বারের নির্বাচনে নীল প্যানেল সকল পদে বিশাল ব্যবধানে জয়লাভ হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ জোট করে নীল প্যানেলে নির্বাচন করে। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিক দলের দুই গ্রুপ আলাদা আলাদা র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ সোলায়মান খান হাইয়ুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়ে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক দল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি সোলায়মান খান হাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল…

Read More

১৮৮৬ সালের শিকাগোর সেই রক্তঝরা সংগ্রাম থেকে আজকের প্রযুক্তিনির্ভর বিশ্ব—শ্রমের ধরণ বদলেছে, কিন্তু শ্রমিকের অধিকারের লড়াই আজও অব্যাহত। পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের প্রকৃত অবস্থা এবং তাদের প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ প্রজন্মের মনে রয়েছে নানান প্রশ্ন ও গভীর দায়বদ্ধতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন জন নবীন লেখকের থেকে মে দিবসের ভাবনা তুলে এনেছেন সিফাতুল্লাহ তাসনীম। ঘামঝরা শ্রম ও অধিকারহীনতার রূঢ় বাস্তবতা -মুহাম্মাদ রিদুয়ান, আরবি বিভাগ পহেলা মে এলেই বর্ণাঢ্য র‍্যালি আর বক্তৃতার হিড়িক পড়ে। কিন্তু শ্রমিকের প্রকৃত অবস্থা প্রশ্নবিদ্ধই থেকে যায়। পোশাক শিল্প, নির্মাণ ও কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও এর কারিগরদের…

Read More

নওগাঁয় রিপোর্টার: মহান মে দিবসের পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য ভাইরাল হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমীক দলের পৃথক ব্যানারে থানার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষে এক ঘন্টার মধ্য স্যোসাল মিডিয়ায় ছরিয়ে পরে সেটি এবং মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। পথসভায় প্রধান…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বনপাড়া বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম, বনপাড়া…

Read More