- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ পরিষদ হল রুমে (৪র্থ তলায়) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন,ঘাটাইল প্রেস ক্লাবের একাংশের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁন,ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলেন টাঙ্গাইলের তরুণ সংগীত শিল্পী অমিত আল আমিন। তিনি আধুনিক এবং লোকসংগীত দুই ক্যাটাগরিতেই তালিকাভুক্ত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বেতারের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ বেতারের পরিচালক বশির উদ্দিন স্বাক্ষরিত পেইজে লেখা আধুনিক এবং লোকসঙ্গীত দুই ক্যাটাগরিতে আমি তালিকাভুক্ত হয়েছি। টাঙ্গাইলের সন্তান অমিত আল আমিনের কাছে বাংলাদেশ বেতারের তালিকাভুক্তিতে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ্ তাআলার প্রতি। এজন্য যে বাংলাদেশ বেতার হচ্ছে ইতিহাসের অবিচ্ছেদ অংশ। আমি সেখানে তালিকাভুক্ত হতে পেরেছি। একজন সঙ্গীতশিল্পীর জন্য এটি একটি স্বীকৃতি। এ অর্জন শুধু আমার নয়, এই অর্জন আমার সকল শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের। ইতিমধ্যেই এই…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার আল ফালাহ ইসলামী সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আঃ হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ড. মাওলানা মুজাম্মিল হক । সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার শাহাবুদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার আজিজুর রহমান, মাষ্টার মশিয়ার রহমান, মাষ্টার রেজাউল ইসলাম…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোঃ শামীম মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ওই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে যান শামীম মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বাসায় নিয়ে আসে। ইসলামপুর থানার ওসি মোঃ আব্দুল কাইয়ূম গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জেনেছি। এখনো বৃষ্টি হচ্ছে, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় লোহাগড়া উপজেলার মূল ফটকের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মোটর চুরি হচ্ছে। পাশাপাশি বসতবাড়ি থেকেও গরু, ছাগল, স্বর্ণালংকার, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ও ব্যাটারিসহ মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে।…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্যসেবা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কুশনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’ দিনব্যাপী স্থানীয়দের ব্যাপক সাড়া পায়। স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি ছিল সুসংগঠিত ও সেবামুখী। আয়োজকদের মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও ডাঃ মুজাহিদুল ইসলাম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। তারা নিউরোমেডিসিন, স্ট্রোক, ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন…
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সরব অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। প্রফেসর মুহাম্মদ শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, প্রফেসর একেএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মৌমিতা সরকার, সহকারী অধ্যাপক সোহেল রানা এবং সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান) মোঃ নাজিউর রহমান। সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক মায়েরা তাঁদের…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের ১৩ নং দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের অস্থায়ী টিনশেড ঘরের চালা উড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিকল্প হিসেবে পুরোনো ভবনের পাশেই একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে সেখানে পাঠদান চালিয়ে আসা হচ্ছিল। কিন্তু বুধবারের কালবৈশাখী ঝড়ে সেই টিনশেড ঘরের চালা সম্পূর্ণভাবে উড়ে যায়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। হঠাৎ করে শ্রেণিকক্ষের সংকট তৈরি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন। শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনি সৌদি আরব যান। বাংলাদেশ হজ অফিস, মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ২০০ টাকা বা তদূর্ধ্ব নির্ধারণ এবং বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্কের সাথে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হলে চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রায় চার লক্ষ অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। প্রাক-বাজেট আলোচনায়…