- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারকারীর মূলহোতা রোহিঙ্গা আজিমউল্লাহ সহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। একই ঘটনায় পরে পৃথক যৌথ অভিযানে উখিয়া থেকে চক্রের মূলহোতা মোঃ আজিম উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল ভোর ৪টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় মাদকের প্রভাব, জ¦ালানি সংকট, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আমজাদ হোসেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন…
জামালপুর প্রতিনিধি জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। তিনি দাবি করেছেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সোমবার রাতে জামালপুর শহরের নতুন হাই স্কুল মোড়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল মোমেন আকন্দ কাউসার এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ তার নজরে আসে, যেখানে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। উক্ত ঘটনার সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া সেই নৃশংস ও আলোচিত ‘ত্রিমুখী হত্যাকাণ্ডের’ প্রধান হোতা আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার ভোরে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। র্যাব-১০ ও ফরিদপুর জেলা পুলিশের একটি বিশেষ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের নেপথ্য কথা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অবস্থান নিশ্চিত করে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, গ্রেফতারের সময়…
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)- নামক স্বেচ্ছাসেবি সংগঠনের মধুপুর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মধুপুর পৌরশহরের কাঠালতলী মোড়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। এসএসএস এর ৮৬৫ নম্বর এই শাখা মধুপুর-২ হিসেবে পরিচিতি পাবে। এসএসএস কর্তৃপক্ষ জানায়, সাধারণ সঞ্চয়, মেয়াদী সঞ্চয়, মাসিক সঞ্চয়, লাখপতি সঞ্চয়সহ বিভিন্ন সঞ্চয় কার্যক্রমের পাশাপাশি জাগরণ, অগ্রসর, উদ্যোগ ও কৃষি খাতে ঋণ সুবিধা প্রদান করা হবে এই শাখা থেকে। নতুন এ শাখা চালুর মাধ্যমে এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র্যা লি, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। পরে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা লিগ্যাল এইড অফিসের…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা এলাকায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। জানা যায়, ২৮ এপ্রিল ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানে চার্জার ফ্যানের মূল্য অযৌক্তিকভাবে বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ…
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে গোল্ড কাপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান বলেন,“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের মতো বন্যাপ্রবণ অঞ্চলে নদ-নদীর পানির উচ্চতা সম্পর্কে সঠিক ও অগ্রিম তথ্য দেওয়া দীর্ঘ সময় ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত যেসব এলাকায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে, সেখানে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া আরও বেশি কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আধুনিক মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তি কাজে লাগিয়ে একটি কার্যকর পূর্বাভাস AI মডেল উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলানো এবং তথ্যের অভাব রয়েছে এমন এলাকাগুলোতে সফলভাবে বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছানোর লক্ষ্যেই এই গবেষণাটি সম্পন্ন হয়েছে। গবেষণাটির মূল নেতৃত্বে ছিলেন বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের…