Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদি (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোস্তফা ও জমিরুল নামে দুই শ্রমিক। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে৷ জানা গেছে, সারওয়ারদি একই গ্রামের আবু সামাদের ছেলে। জানা গেছে, সকালে তারা বৃষ্টির মধ্যে চা-পাতা কাটছিলেন সারওয়ারদিসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সারওয়ারদিসহ তিনজন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান যে সারওয়ারদির মৃত্যু হয়েছে। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রবিবার…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি ৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়। ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছু জ্বালানি খালাস করা হচ্ছে। এতে জাহাজের ড্রাফট কমে এলে পরে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে। এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামের…

Read More

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দি ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে বিশেষ বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছর এমপি কোটায় তার নামে বরাদ্দ হওয়া এ অর্থের হিসাব সম্প্রতি জেল থেকে তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্টে রিট দায়েরের জন্যও তিনি তার ঘনিষ্ঠজনদের অনুরোধ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ব্যারিস্টার সুমন এলাকা ছেড়ে যাওয়ার পর তার বরাদ্দের ওই ৫০ লাখ টাকা তৎকালীন ইউএনও একেএম…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে তানিয়া তেরেসার বিরুদ্ধে অর্থআত্মসাৎ এর অভিযোগ করেন সুমাইয়া আক্তার তন্নী নামের এক নারী পার্লার ব্যবসায়ী। মামলার নথিতে ভুক্তভোগী সুমাইয়া আক্তার তন্নী উল্লেখ করেন আমি একজন মহিলা ব্যবসায়ী বটে। আসামীর সহিত আমার ব্যাবসায়িক পরিচয়ের সুবাদে আসামী তানিয়া তেরেসা(৩০) ব্যবসায়িক প্রয়োজনে আমার নিকট থেকে ৩ (তিন) মাস পূর্বে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত নেন। আসামী আমার নিকট থেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত হিসেবে গ্রহন করে ৩ (তিন) মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আসামী আমার টাকা ফেরত না দিয়ে নানা ধরনের বাহানা শুরু করেন, উক্ত টাকা আমি ফেরত চাহিলে আমার পাওনা টাকা পরিশোধের জন্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় মারা যান তিনি। বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোড কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে, ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন তিনি। ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছিলেন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সরকার স্মার্টফোনের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালা: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। ২০২৬ সালে এসেও দেশের ৫০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন না থাকায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের ডিভাইসের দাম সাশ্রয়ী ও সস্তা করা উচিত। ৯০০ থেকে ১ হাজার টাকায় একজন ফিচার ফোন কিনতে পারেন, আমাদের চিপেস্ট স্মার্টফোন হলো ৯০০০ থেকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে। শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী)…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি। নির্ধারিত এই সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এ ছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান। হজ বুলেটিন থেকে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করা হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন তিন হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি…

Read More

প্রতিনিধি,নওগাঁ। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষার্থীদের…

Read More