- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
বিনোদন ডেস্ক হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন। ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’ পারিবারিক সূত্রে জানা গেছে গত ২১…
ভোরের বাংলা নিউজ ডেস্ক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতিরিক্ত মুদ্রা সরবরাহ করে সাময়িক স্বস্তি আনার নীতি থেকে সরে এসে এখন স্থিতিশীল ও টেকসই অর্থনীতির ওপর জোর দিচ্ছে সরকার। শনিবার (২৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের নিউজ কাভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে মুদ্রা সরবরাহ সীমিত রাখা জরুরি। অতীতে টাকা ছাপিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যা…
লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌর এলাকায়র চিত্রা সেতুর বরাশুলা এলাকায় ট্রেনে কাটা পড়ে পলি খানম (২২) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ফুরকানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত পলি খানম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মূলদ্বাড় গ্রামের বাবুল ভূইয়ার ছেলে নুর ইসলামের স্ত্রী এবং নিহত শিশু ফুরকান তাদের সন্তান। এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে পলি খানমের সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজ নিজ কাজে চলে যান। দুপুরে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রেন চিত্রা সেতুর বরাশুলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। তবে…
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা স্টুডেন্ট’স ফোরাম’-এর নবীন কমিটির পরিচিতি সভা এবং ‘অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৫শে এপ্রিল ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. রেজাউল ইসলাম, এফডব্লিউটি ডিসিপ্লিনের শিক্ষক ড. মো. কামরুজ্জামান এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ড. বিধান চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যালামনাই সদস্য শেখ আবু শামীম। সংগঠনের সভাপতি পারভেজ মোশারফ-এর স্বাগত ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ২৪ এপ্রিল শনিবার প্রান্তিক কৃষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল সদর এলাকায় টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের ওপর এই গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রজেক্টরে ভিডিও চিত্রের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টেরিটরি অফিসার মোঃ রিফাত হোসেন, ডিলার মোঃ চাঁন মিয়া ও ডিলার মোঃ নাজমুল হুদা। এ কর্মশালায় কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইডের সঠিক…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি রাষ্ট্রের প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কেরানীগঞ্জে শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি জানান দিল জাতীয় নাগরিক কমিটি। আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নাগরিক কমিটি কর্তৃক স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত ‘পরিচিতি সভা’টি শেষ পর্যন্ত রূপ নেয় জনসমাগমে মুখর এক রাজনৈতিক অঙ্গীকারের মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “শাক্তা ইউনিয়নের মাটি থেকেই আজ রাষ্ট্র সংস্কারের যে বার্তা উচ্চারিত হচ্ছে, তা একদিন সারাদেশে আন্দোলনের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয়—পুরো ব্যবস্থার আমূল সংস্কার চাই।” তিনি আরও বলেন,“জাতীয় নাগরিক কমিটি কোনো ব্যক্তিকেন্দ্রিক প্ল্যাটফর্ম নয়; এটি সাধারণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু হাওয়া প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবির্তত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পাচার ও ভর্তুকি এড়াতে তেলের দাম সমন্বয় করেছে সরকার। এছাড়া বাস ভাড়া বাড়ানো হয়নি, তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সেক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়। তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত “মধুমতী-নবগঙ্গা উপ-প্রকল্প পুনর্বাসন ও নবগঙ্গা নদী পুনঃখনন/ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও পরিবেশগত ভারসাম্য রক্ষা প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় জরিমানার টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লোহাগড়া শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রতিনিধি তুষার কান্তি দাস। লিখিত বক্তব্যে তিনি জানান, নবগঙ্গা নদীর দুই কিলোমিটার পুনঃখনন কাজ বাস্তবায়নের জন্য ২০২০ সালের ১৮ মার্চ নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান কার্যাদেশ লাভ করে। এরপর নানা প্রতিবন্ধকতার মধ্যেও অনুমোদিত…