Author: admin

জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অভিযোগ তুলেছেন মেলান্দহ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী। শনিবার (২৫ এপ্রিল) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনস্থ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্ররোচনায় তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। লিখিত বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, সম্প্রতি আব্দুর রহমান মন্টু, রাকিবুল ইসলাম রাজা, আব্দুর রাজ্জাক রাজু, রানা এবং আনোয়ারা বেগমসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও পত্রপত্রিকায় অসত্য তথ্য প্রচার করেছেন। এতে তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও…

Read More

বাকৃবি প্রতিনিধি: “ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক” এই স্লোগানকে সামনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ভেটেরিনারি অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালিশেষে বাকৃবির ভিটিএইচে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এসময় দিবসটি উপলক্ষে হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছাগলের পিপিআর ভ্যাক্সিনেশনের আয়োজন করা হয়। বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ‍মাহমুদুল আলম বলেন, বেলা ১ ঘটিকা…

Read More

মোস্তাফিজুর রহমান আপেল (ঝিনাইদহ )প্রতিনিধি: প্রেসক্লাব কোটচাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার শামসুজ্জামানের মাতা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৯ সন্তানের জননী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। তারা শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন…

Read More

ইবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আমরা একটি সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি, সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। বাস্তবতায় কিছু হানাহানি ও রক্তপাত থাকতে পারে, তবে আমরা ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের পথেই অগ্রসর হতে বদ্ধপরিকর। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন, পার্লামেন্টে বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কীভাবে নিরসন করা যায়,…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সাবেক সভাপতি বীর…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহলের নেতৃত্বে তিস্তা নদীর চর ও কৃষি জমির মাটি ও বালু লুটের মহোৎসব চলছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবাধে এসব বালু-মাটি বিক্রি করা হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজারের গয়িং বাঁধ সংলগ্ন নদীর চর ও আশপাশের ফসলি জমি থেকে দিনরাত মাটি ও বালু কেটে বিক্রি করা হচ্ছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন স্থানীয় প্রভাবশালী জামিনুর রহমান, আতাউর, নুর ইসলাম, তালেব, ওয়াজেদ, স্বপন ও হানিফসহ কয়েকজন। এছাড়াও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের ঠিক পেছনেই আঃ করিম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে মরহুম লোকমান হোসেন ফকির এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট গীতিকার, সুরকার,চলচিত্রকার ও বরেণ্য ব্যবসায়ী মরহুম লোকমান হোসেন ফকির এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি মো. আবু সাঈদ সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-মধুপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি…

Read More

প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ এপ্রিল রাতে শুরু হওয়া এ অভিযান আজ দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড। স্থানীয় সূত্রে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। পরে নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ সময়ের মধ্যে লেবানন ও ইসরায়েলের নেতারা ওয়াশিংটনে বৈঠক করতে পারেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা করবে যাতে দেশটি হিজবুল্লাহর হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানকে হিজবুল্লাহর জন্য অর্থায়ন বন্ধ করতে হবে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে, ওয়াশিংটনে আসন্ন আলোচনায় লেবাননের সেই আইন বাতিলের বিষয়টি তুলতে চায় ইসরায়েল, যে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  অতিরিক্ত চিনি, লবণ (সোডিয়াম), স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাটযুক্ত অতি-প্রক্রিয়াজাত অস্বাস্থ্যকর খাদ্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। প্যাকেটজাত খাদ্যের সম্মুখভাগে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)-এর প্রচলন খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায়। পাশাপাশি উচ্চ রক্তচাপঘটিত অসংক্রামক রোগ মোকাবেলায় সবার জন্য নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ (২৩ এপ্রিল) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত “বাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবিলা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং -এর ভূমিকা” শীর্ষক জ্যেষ্ঠ সাংবাদিকদের কর্মশালায় এসব বিষয়ে আলোচনা করেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার ২৮ জন জ্যেষ্ঠ সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো…

Read More