Author: admin

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, ডাঃ নাজমুল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের অসঙ্গতির প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। উপজেলার আঙ্গারিয়া এলাকায় রাঢ়ি বাড়ির সামনে থেকে শুরু হওয়া খালটির বিভিন্ন অংশে ফিতা দিয়ে মাপ নেন ইউএনও। এ সময় নির্ধারিত ৩০ ফুট প্রস্থের পরিবর্তে কোথাও ২৬ থেকে ২৮ ফুট পাওয়া যায়। পরিদর্শনে রাজাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ১ হাজার ৪০০ মিটার খাল পুনঃখননে বরাদ্দ…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন-এর সাথে স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নোমান হোসেন। ওই সভায় উপজেলার মাদক সমস্যা এবং সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতি দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা উপজেলার সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। কোটচাঁদপুরের যুবসমাজ আজ ধ্বংসের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন, মধুপুর থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুুউজ্জামান, মৎস্য কর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক চিকিৎসা কর্মকর্তা…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ এ আদেশ দেন। আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদন্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা…

Read More

নীলফামারী প্রতিনিধি: জেলা সদরের বেশির্ভাগ ফিলিং ষ্টেশন গুলোতে জ্বালানি নিতে বাইকারদের অপেক্ষারত দীর্ঘসারি। সরকারী ভাবে পূর্ব ঘোষনা অনুযায়ী জ্বালানি নিতে ফুয়েল কার্ড বাধ্যতামুলক থাকলেও, ফুয়েল কার্ড ছাড়াই মিলছে জ্বালানি। অপর দিকে, জ্বালানি নিতে দার্ঘ ক্ষন অপেক্ষায় ফুয়েল কার্ডধারীরা। সরেজিমেন, জেলা সদরের মেসার্স রফিকুল আলম চৌধুরী ফিলিং ষ্টেশন, রাজা ফিলিং ষ্টেশন, রশিদা ফিলিং ষ্টেশন, ভাই ভাই ফিলিং ষ্টেশনসহ বেশ কিছু ফিলিং ষ্টেশন ঘুরে দেখা গেছে, বাইকারদের দীর্ঘসারি। তাঁদের মধ্যে অনেকেরই নেই বাইক রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স। ফুয়েল কার্ড ছাড়াও নিচ্ছেন জ্বালানি। নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি নিতে আসা ব্যক্তি অভিযোগ করে বলেন, “সরকারী ভাবে পূর্ব ঘোষনা অনুযায়ী ২৩ এপ্রিল হতে ফুয়েল কার্ড…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন– ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২২); ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), ঢাবি শিক্ষার্থী তানজিম (২১), আলভি (২২) ও এহসান (২৩) এবং ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), লিটন (২১), খালিদ (২১)। আহত সাংবাদিকরা হলেন- কালের কণ্ঠের মানজুর হোছাঈন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, ডেইলি…

Read More

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা বুধবার (২২ এপ্রিল) বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে গত ১৩ এপ্রিল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। এলাকাবাসী, অভিযুক্ত ইমাম ও ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির পাশাপাশি একই গ্রামে ‘মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন নূরী (৩৭)। ইমরানের ছোট ছোট তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। মাদ্রাসার পাশেই রয়েছে রানা সেখের বাড়ি। রানা তার স্ত্রী ইসমত আরা (৩৮) ও তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তান আছে, যার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার লাগানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল হান্নান (৪৩) বুধবার (২২ এপ্রিল ২০২৬) মিরপুর থানায় জিডি নং-২৭০৪ (ট্র্যাকিং: F8PXG3) দায়ের করেন। জিডিতে অভিযুক্ত করা হয়েছে মোঃ কামাল (৪২), ফায়ার ফাইটার, ডেমরা ফায়ার স্টেশন এবং মোঃ খায়রুল আলম (৩৬), স্টেশন অফিসার, কালীগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছেন। অভিযোগ অনুযায়ী, কামাল ভুক্তভোগীকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক ব্যানার ও পোস্টার লাগানোর প্রস্তাব দেন এবং এ কাজে…

Read More