- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে রাজধানী ঢাকাসহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়তে যাচ্ছে বাংলাদেশের এক নতুন ইতিহাস। আজ শুরু হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্যদিয়ে বাংলাদেশের পারমাণবিক যুগের যাত্রা শুরু হতে চলেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সব প্রস্তুতির মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক জ্বালানি লোডিং কার্যক্রম। এককথায় এ কেন্দ্র চালু হলে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের এই প্রবেশ শুধু বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তই উন্মোচন করবে না, বরং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিগত উৎকর্ষের এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ মঙ্গলবার জ্বালানি হিসেবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দরে চেকপোস্টে (ইউএস ডলার)সহ শ্রী পলাশ চন্দ্র মাঝি( ৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত হলো পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা বলে জানা যায়। বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI )-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা…
জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতঘরের উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। স্থানীয়রা জানান, সোমবার ভোর রাত ৩ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য—মা ও তার দুই মেয়ে। হঠাৎ গাছ ভেঙে পড়লে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয়…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে এক কলেজ শিক্ষার্থীসহ কয়েকজন কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুমকি ও মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে আজ সোমবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন মাগুড়া প্রধান পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিক্ষিকা শিল্পী বেগম, গৃহিনী…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী। স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে বিষয়টি থানার এসআই সুদেবের মাধ্যমে একবার মীমাংসাও করা হয়েছিল। শ্বশুর নীরা মাঝির দাবি, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা…
পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদকসেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে রিফাত (২৬) এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)।তিনি আরও জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের ঐতিহ্যবাহী শালবন পুনরুদ্ধার এবং বনায়ন কার্যক্রমকে জোরদার করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “হাজার শাল লাগাই, হারানো শালবন ফেরাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভা পরিবেশ রক্ষা ও বন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আশার সঞ্চার করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল তিনটায় চাড়ালজানি বিট এলাকায় আলোর ভুবন প্রাথমিক বিদ্যালয় মাঠে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। তিনি বলেন, শালবন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড এলাকায় আলমগীর নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় অভিযুক্তরা তার ক্যাশবাক্স থেকে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষাখোলা নোটারি পল্লীর মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোকাদ্দেছ আলী (২৮), মোঃ…