- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুরে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং সালথা থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে। শহিদুল হাসান খান সোহাগ সালথার আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পালিত নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মোঃ কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১০) একজন মাদ্রাসা শিক্ষার্থী। শৈশব থেকেই তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করছিল অভিযুক্ত কাবেল আকন্দ। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে কু-প্রস্তাব দিতেন এবং ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন। গত ৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বসতঘরে টিভি দেখার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকে সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’। দিবসটি সামনে রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক দল, গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন রাজধানীসহ বিভিন্ন এলাকায় র্যালি, সমাবেশ…
কোটচাঁদপুর( ঝিনাইদহ ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে এক রাতে ৫টি দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাত্রে ৫ দোকানে এমন চুরির ঘটনায় আতংকিত ব্যবসায়ীরা। সিসি টিভি ফুটেজ ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় ৩০ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে যখন নাইট গার্ড বাড়ি চলে গেছেন সেই সুযোগে দোকানে প্রবেশ করে চোরচক্র। প্রতিটি দোকানে একই ভাবে ক্যাশ ড্রয়ার ভেংগে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ওই ৫টি দোকান হলো লিটন কসমেটিক, রাজ্জাক সু , শামীম কসমেটিক, সুয়েল কোথ স্টোর ও শাহীন গার্মেন্টস। দোকান মালিক লিটন জানান প্রতিদিনের মতই রাত্র ৮ টার সময় দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই মহাসড়কের ওপর স্বল্প সময়ের জন্য একটি মিছিল বের করে। মিছিলটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পরবর্তীতে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় একই দিন দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে প্রকাশিত তথ্যে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের…
ছবি সংগ্রহীত লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাব ও পাশের একটি অটো রাইস মিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপাশা ক্লাব থেকে ৫টি সিলিং ফ্যান, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। একইসঙ্গে পাশের একটি অটো রাইস মিল থেকে মোটর, বৈদ্যুতিক তার এবং অন্যান্য সরঞ্জাম ও দোকানের কিছু পণ্য নিয়ে যায় চোরেরা। লক্ষ্মীপাশা ক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর অভিযোগ করে বলেন, “লোহাগড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। প্রতিনিয়ত চুরি হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের পলাশবাড়ী নামকস্থানে। স্থানীয়রা জানান, পলাশবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন আমিন ও তার অপর সঙ্গী মুরাদ (১৮)। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে হঠাত এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক সাইকেল আরোহীকে আঘাত করে এবং রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছন ছিটে থাকা মুরাদ এবং সংশ্লিষ্ট আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করে। নিহত আমিন (৩০) ওই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নীলফামারী থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে আমরা এ মহান সংসদে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। তাই এ অধিবেশন ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার চলতি অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল শাখা সোনালী ব্যাংক ব্যাবস্থাপকের বদলি জনিত বিদায় ও নবাগত ব্যবস্থাপকের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় ব্যাংক সেমিনার গ্রাউন্ডে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক বাসাইল শাখার ম্যানেজার জনাব খন্দকার মাসুদ রানা কে বিদায় ও নবাগত ম্যানেজার মো: জহিরুল ইসলাম কে বরণ করে নেয়া হয়। নবাগত ব্যবস্হাপক মো: জহিরুল ইসলাম ইতিপূর্বে টাঙ্গাইল মেইন ব্রাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি বাসাইল শাখার প্রিন্সিপাল অফিসার জাহিদ হাসান এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বাসাইল…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নীলফামারীতে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সাবেক সভাপতি তাহমিন হক ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নির্বাহী পরিচালক ভূবন রায় নিখিল, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, স্থানীয় পত্রিকা দৈনিক নীলফামারী বার্তা এর সম্পাদক শীষ রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল…