Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেন। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। এছাড়া শহীদ মিনারে অবস্থানসহ কর্মবিরতিও চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব) সংসদ নির্বাচনের জন্যও নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি রাখতে বলেছে দলটির পক্ষ থেকে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের নিয়ে কথা হয়েছে। এনআইডির পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিত পারবেন, ইসি এমন জানিয়েছে। আমরা সব মিলিয়ে সেটিসফাই। ভোটার তালিকা হালনাগাদ ও জালভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছি। তারা ছবিসহ ভোটার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালিও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মধুপুর টাঙ্গাইলের আয়োজনে এ র্যালি আলোচনা সভা উপ মহড়া অনুষ্ঠিত হয়। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ, এ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দূর্যোগ ব্যবস্থাপনা প্রশমন দিবস উপলক্ষে, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে উদ্ধার বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচতনতার জন্য বিভিন্ন আজকের মহড়ায় কৌশল তুলে ধরা হয়। উপজেলা নির্বাহীর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে। আন্দোলনকারীরা বলেন, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।…

Read More

মোঃ সজিব সরদার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার অনন্য উদাহরণ স্থাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ‎বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সোমবার (১৩ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’—পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত এই কর্নার।‎‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি:   *”ভাতা নয়, সম্মানের সহযাত্রা”* জরুরী বিজ্ঞপ্তি— সুনামগঞ্জের শাাল্লা উপজেলার সর্বস্তরের জনগনের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের আগ্রহী ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ২০২৫-২০২৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে ১৩ অক্টোবর ২০২৫ থেকে ০৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যারা ভাতা পেতে চান তাদেরকে সংশ্লিষ্ট সবাই অনলাইনে আবেদন করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। আবেদনের লিংক: https://dss.bhata.gov.bd/online-application এই লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সময়সীমা: ১৩ অক্টোবর –…

Read More

স্টাফ রিপোর্টার গৌরনদী(বরিশাল)। বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বখতিয়ার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মোঃ মনির হোসেন, সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আলী,সাবেক সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান মিয়া এবং সাবেক নৌবাহিনীর সদস্য মো. হুমায়ূন কবির হিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সেনা সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র…

Read More

টেকনাফ প্রতিনিধি  কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসরত নারী-পুরুষ ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক আশ্রয়দাতা হলেন হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)। র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে, এমনকি জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তারা খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন দুর্যোগে ঝুঁকি হ্রাসে সহনশীল ভবিষ্যৎ গঠন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার এবং পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষক। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিরাইল বাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ওই শিক্ষক আব্দুল হালিম। তিনি উপজেলার তিরাইল গ্রামের মোঃ শামসুল আলমের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন আদর্শ মৎস্য চাষী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি চিনি ডাঙ্গার বিলে ছয়টি পুকুরে মাছ চাষ করি, তিনটি পুকুরে লাভবান হই কিন্তু অপর তিনটি পুকুরে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছি। বিষয়টি আমার সন্দেহ হলে গত ০৮ অক্টোবর গভীর রাতে আকস্মিক ভাবে পুকুর পরিদর্শন করি। এ সময় আমার পুকুরের প্রহরী জালুরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আল…

Read More