- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ওয়ার্ড ভিশনের প্রতিনিধি প্রকাশ চন্দ্র রায়,…
বাকৃবি প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সেগমেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়কের টিম ‘বিএইউনোভা (BAUNova)’ সেকেন্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বাকৃবি সেগমেন্টের জন্য প্রতিপাদ্য বিষয় ছিল— “কৃষি, পানি ও উন্নয়নের পথরেখা: বেঙ্গল ডেল্টার পুনরূদ্ধার।” এসময় টিম ‘বিএইউনোভা’ উপস্থাপন করে “সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনা নীতি: বেঙ্গল ডেল্টার পুনরূদ্ধার” শীর্ষক প্রস্তাব। এতে নদী অববাহিকা ভিত্তিক কৃষি, পানি ও প্রাকৃতিক সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন ও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করনীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স(এনসিটিএফ)এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের সাধারণ সম্পাদক তামিমা রহমান এর সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নার্গিস…
পঞ্চগড় প্রতিনিধি মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের হামলায় প্রতিবাদে সারা দেশের ন্যায় তেতুলিয়া উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে। এতে পঞ্চগড় তেতুলিয়া বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে। এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, সোহরাব আলী জানান ২৮ টি বে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১১ টি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ করে পুলিশি হামলার প্রতিবাদে অনিদিষ্ট কাল কর্ম বিরতি পালন করছি। উল্লেখ রবিবার ১২ অক্টোবর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
ভোরের বাংলা নিউজ ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদের অবশ্যই আদালতে আনতে হবে। ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনাসদরের সংবাদ সম্মেলনের এক দিন পর (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তাজুল ইসলাম। সেনাসদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে, আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে, আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এ…
আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজায় রেড ক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) তাদের জানিয়েছে, হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে। পোস্টে আরও বলা হয়, রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের সদস্যদের উদ্দেশে রওনা দিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ…
সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্ত্বর এলাকা ও শহীদ আব্দুর রাজ্জাকা পার্ক থেকে পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সহ জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা.মাহামুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক…
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে রবিবার (১২ অক্টোবর) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাফেজ নূর মোহাম্মদ ফকির (২৩)। তিনি আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ির আবুল কালাম ফকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ ৯অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর শারিরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।কিন্তু পথিমধ্যে,ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রেখে গেছেন। বরগুনা হাসপাতালের মেডিক্যাল…
চৌদগ্রাম প্রতিনিধিঃ টিকা নিয়ে মানুষের ভুল ধারনা দূর করতে ও উপজেলার মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মধ্য দিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে। এ রোগ থেকে বাচ্চাদের মুক্ত রাখতে টিকা গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্হ্য সচেতনতার…
বরগুনা প্রতিনিধি ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী গণশুনানি। বরগুনায় দুদকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মানুষ শতাধিক অভিযোগ করেছেন। রোববার ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানি চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। গণশুনানিতে শতাধিক অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি হয়। গণশুনানিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাদাতা কর্মকর্তাদের উপস্থিতিতে ভুক্তভোগী সেবা প্রার্থীদের অভিযোগ সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।তিনটি অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং ৫৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। দুদকের পটুয়াখালী সমন্বিত…