- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
মধুপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে উপজেলার জলছত্র পঁচিশমাইল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টি পূর্বের সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. রফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মো. আব্দুর রহিম, সহ সাধারণ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন বাস্তবায়ন ৪ দফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ছাফিয়া আছাফ বিপিএড কলেজ মাঠ থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, যুগ্ন সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম, সদস্য কাজল রেখা পিংকি মনি, জাতীয় শ্রমিক শক্তির…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহীর জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ছত্রছায়ায় সরকারি গুদামে ঢুকছে নিম্নমানের, খাওয়ার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত চাল। এই চাল বিতরণ করা হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ এই চাল এখন দুর্নীতির পসরা হয়ে উঠেছে। বিভাগজুড়ে অনিয়ম ও লুটপাটের পরিমাণ অর্ধশত কোটি টাকারও বেশি বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে একাধিক অটো রাইস মিল নিম্নমানের সিদ্ধ চাল সরবরাহ করছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়ে গোপনে চাল সরানোর ঘটনাও ঘটেছে। সম্প্রতি নিম্নমানের তামাটে ও পচা চাল কেনার ঘটনায় রাজশাহীর ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা…
খাগড়াছড়ি প্রতিনিধি।। “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালনায় এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থা (TDS) ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড এর বাস্তবায়নে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। আলোচনা সভায় সঞ্চালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা। এ সময়…
বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, হেলথ ইনস্ট্রাকটর আব্দুর রহমান, হেলথ এসিস্টেন্ট নিম্নয় সরকার, অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচি আওতায় দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টায়ফয়েড টিকা প্রদান করা হবে। ১২…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকা স্ট্যান্ডে জুতা লাগিয়ে উত্তোলনের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করে। আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা স্থাপনের পতাকাস্ট্যান্ডে সুতা বেঁধে জুতা ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করছেন। এ সময় জাতীয় সংগীত বাজাতেও শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায়…
পঞ্চগড় প্রতিনিধি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা সহ গণদাবি আদায়ের লক্ষ্যে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী। রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আটককৃত হুসাইন তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন। জানা যায়, ঐ ছাত্রলীগ নেতা আজ অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন। এসময় ছাত্রদলের কর্মীরা তাকে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে দেখতে পেয়ে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে তাকে ইবি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাখা…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আলকরা ইউনিয়নের বাকগ্রামের কৃতি সন্তান অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব এর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। লাটিমী থেকে আলকরা বাজারের হয়ে বান্দেজলা পর্যন্ত সড়কটিতে অনেক ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনউপযুক্ত হয়ে পড়েছিলো। ।। এ অবস্হা দেখে অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কা করে দেন।। সমাজ সেবক এনামুল হক আইয়ুব আলকরার বিভিন্ন গ্রামের সবচেয়ে খারাপ অবস্হা সড়ক গুলোর খোজ খবর নিচ্ছেন এবং সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেয়ার উদ্যোগ নিচ্ছেন।। ১০ আক্টোবর শক্রবার সকালে লাটিমী – বান্দেরজলা সড়টির সংস্কার কাজ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই সব কথা…
জামালপুর প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জেলা রুকন সম্মেলন শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো: ছামিউল হক ফারুকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর জামালপুর – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমীর তিন বছরের জন্য নির্বাচিত হন। বর্তমান আমীরের ২০২৫ সালের ৩১শে…