Author: admin

মাগুরা প্রতিনিধি  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাধানগর বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়। কর্মী সভায় কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজওয়ান আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ…

Read More

আমতলী(বরগুনা)প্রতিনিধি আমতলী বরগুনাঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া চাওড়া খালের উপর নির্মিত কাঠের তৈরি ব্রীজ দিয়ে দৈনন্দিন চলাচল করছেন দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।আমতলীউপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হলদিয়ার বিশিষ্ট সমাজসেবক মো.মকবুল হোসেন খানও এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত কাঠের ব্রীজই ভরসা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, হলদিয়া খালের ওপর ৮৫ মিটার দৈর্ঘ্যের আয়রন ব্রিজটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করায় ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি একটি মাইক্রোবাসসহ ভেঙে খালে পড়ে যায়।ওই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ১২ জন যাত্রীর মধ্যে ৯ জন মারা যায়। দীর্ঘ কয়েক মাস ধরে এলাকার জনসাধারণ দীর্ঘ পথপাড়ি দিয়ে আমতলী উপজেলা সদরে আসা-যাওয়া করত।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে আমতলী…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের নির্দেশনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ছালাম তোতা, বড়ইয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. দুলাল সিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউর…

Read More

সাতক্ষীরা পতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির–২০২৫ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা জামায়াত অফিসে উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরের ভিশন ছিল- “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা।” উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসেন। দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, হামদ পরিবেশন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান পরিবেশে কর্মীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা…

Read More

জামালপুর প্রতিনিধিঃ “এসো সচেতন হই, অন্যকে সচেতন করি- একটি সুন্দর পৃথিবী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়িতে “সামাজিক সচেতন সংস্থা” (সাসস) এর উদ্যোগে সামাজিক সচেতনতায় যুব সমাজের মাঝে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৩টায় জামালপুরের সরিষাবাড়ি ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের মাঝে সচেতনতামূলক আলোচনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং মুসুল্লি, মাদ্রাসার ছাত্র ও যুবকদের মাঝে ১০০শত গাছ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন “সামাজিক সচেতন সংস্থা” (সাসস) এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মফিজুল ইসলাম, কো-অর্ডিনেটর প্রভাষক সামিউল ইসলাম রিপন, প্রকৌশলী জাকির হোসেন এবং সাংবাদিক ও মানবাধিকার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে না নিয়েই প্রায় পাঁচ কোটি টাকার অগ্রীম বিল প্রদান করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ফরিদপুরের জিন্নাত হোসেন বিশ্বাস নামের এই ঠিকাদারকেই দেওয়া হয়েছে প্রায় চার কোটি টাকা। আর এই টাকা ভাগ করে নিয়েছেন জামালপুর সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খানসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত জেলা সওজের সিন্ডিকেটের মূল হোতা সুমন এবং মনোজ খান। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সজিব জানিয়েছেন, তাদের লাইসেন্স ভাড়া নিয়ে টাঙ্গাইলের সুমন এবং মনোজ কাজ করেন। খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায়…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের সন্তান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার শনিবার পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক প্রতিদিন ঘুম থেকে উঠে দিন কীভাবে শুরু করছেন তার ওপর নির্ভর করে আপনার সারাদিন কেমন যাবে। অনেকেই সকালটা শুরু করেন এক কাপ ধোঁয়া ওঠা কফি বা চায়ের সঙ্গে। এতে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। তাই দিনটা শুরু হোক এক গ্লাস গরম পানিতে দুই চামচ লেবুর রস দিয়ে। কুসুম গরম লেবু-পানি স্বাস্থ্যের কী কী উপকার করে, চলুন জেনে নেওয়া যাক হজম স্বাস্থ্যের উন্নতি বলা হয়, একদিকে কুসুম গরম পানি আমাদের হজমপ্রক্রিয়া উদ্দীপিত করে, অন্যদিকে লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়ায়। ফলে কুসুম গরম লেবু–পানি শরীরকে খাদ্য ভাঙতে সাহায্য করে হজম সহজ করে। ডিটক্সিফিকেশনে সাহায্য বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে প্রচুর…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারিটি পক্ষ থেকে কুলাসার গ্রামের ১০ টি পরিবারের মাঝে পুরাতন বসতঘর পূর্ণনিমানের জ্ন্য ৫৭ বান ঢেউটিন ও সম্প্রতি চুরি হওয়া ড্রাইভার মমিনের হাতে একটি সিএনজি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকালে আলকরা ইউনিয়ন কুলাসার পাটোয়ারী পুকুর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস ফর চ্যারিটি পরিচালক জামাল হোসেন শামীম কুলাসার গ্রামের কৃতি সন্তান সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লা ,কুলাসার পুরাতন জামেমসজিদের সভাপতি মাও খোরশেদ আলম পাটোয়ারী , মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্ট্রাষ্ট ফর চ্যারিটি পরিচালক জাহাঙ্গীর…

Read More

মহাসিন আলম সোহাগ দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট লিপুকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আগামীকাল তাকে আদালতে তোলার কথা রয়েছে বলে জানা গেছে। এদিকে লিপুর মুক্তির জন্য স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন মহলের তদবির শুরু হয়েছে। এমনকি সিভিল সোসাইটির কিছু ব্যক্তিও এতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে। আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে—অপরাধীর পক্ষ নিয়ে এত দৌড়ঝাঁপের পরও কি সাতক্ষীরা জেলা জজ আদালত ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে? জনমনে ক্ষোভ ছড়িয়েছে, কারণ অনলাইন জুয়া ও ক্যাসিনো দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে, নিঃস্ব করছে অসংখ্য পরিবার। তবুও সামাজিক চেতনার অভাব স্পষ্ট।

Read More