Author: admin

খুবি প্রতিনিধি প্রতিষ্ঠার পর থেকে স্বতন্ত্র শ্রেণিকক্ষ পায়নি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন। বর্তমানে ছয়টি ব্যাচের বিপরীতে বরাদ্দ রয়েছে মাত্র একটি সংকীর্ণ শ্রেণিকক্ষ। দীর্ঘদিনের এই সংকটসহ অপর্যাপ্ত অবকাঠামো ও জনবলের অভাব নিরসনের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন ডিসিপ্লিনটির শিক্ষার্থীরা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে একটি পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন, ছাত্রবিষয়ক পরিচালক, রেজিস্ট্রার, ট্রেজারার, উপ-উপাচার্য, উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। ডিসিপ্লিনে খোঁজ নিয়ে জানা গেছে, ২৪০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ রয়েছে মাত্র একটি যা ব্যবহারে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে ‘নির্বাচন বিলম্বিত করা’ এবং এটা জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেটা হলো নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত করা।’ ‘পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, জনগণই এই পদ্ধতি গ্রহণ…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে নড়াইলের লোহাগড়ায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার ব্যবসায়ী হীরক মোল্লা, আব্দুল আলিম, মাসুদ রানা, জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, দেশব্যাপী লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি: সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সমগ্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন ” শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে আজ রবিবার(১২ অক্টোবর) দিনব্যাপি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতির ও সাধারণ সম্পাদকের উদ্যোগে শিক্ষা, ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এসময় শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর সকল সাংবাদিক উপস্থিতি হয়ে,বেনাপোল তালসারি প্রাথমিক বিদ্যালয়,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষা, ধর্মীয় ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সনাতনী দের প্রান পুরুষ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে পূর্বে ঘটনা তুলে ধরে নির্মাণাধীন মন্দিরের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে স্থানীয় ও দেশ বিদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ। তারা এঘটনায় প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। অসৎ উদ্দেশ্যে এ অপপ্রচার কে ঘিরে স্থানীয় সনাতনীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বিস্ফোরিত হয়ে অনাকাংখিত ঘটনা ঘটার সম্ভবনা দেখা দিয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষেরা দাবী করেন, পূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু নাম ধারী…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থানের গৌরব অর্জন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবি সাংবাদিক, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন। আজ রোববার (১২ অক্টোবর ২০২৫) বেলা ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে র‌্যাঙ্কিং, ৩য় সমাবর্তন, পে-কমিশনে মতামত প্রেরণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ উপস্থিত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন সিনিয়র সচিব হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। রোববার (১২ অক্টোবর) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে এহছানুল হক চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের দায়িত্ব পালন করা মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়।…

Read More

টেকনাফের হ্নীলায় শিশু আফসি হত্যার রায় দ্রুত কার্যকর ও সর্বোচ্চ মৃত্যু দন্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত টেকনাফ প্রতিনিধি  কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় ৪ বছরের শিশু আফসি মনিকে এক জোড়া কানের দুলের জন্য ২৪ ঘন্টা বাড়িতে অবরুদ্ধ রেখে অমানুষিক নির্যাতনের মৃত্যু নিশ্চিত করে পুকুরের পানিতে ফেলে দেয় ঘাতকরা। গত ৪ অক্টোবর হ্নীলা পূর্বপানখালীস্থ জৈনক সৌদি প্রবাসী ফরিদের বাড়ীতে শিশু আফসি কে অপহরণ পূর্বক ২৪ ঘন্টা অবরুদ্ধ রেখে নৃশংস ভাবে হত্যাকরেছে ঘাতকরা। এব্যাপারে ১১ অক্টোবর বিকালে হ্নীলা বাসস্টেশন চত্বরে সায়েম সিকদারের পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় ফরিদের স্ত্রী জাবেদা খাতুন,তার ছেলে ফয়েজ,আব্দুল আজিজ,মুহাম্মদ ইয়াকুব,উমর,সায়েমও আরফাত জড়িত ছিল। পুলিশ তাদের কে…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি বরগুনার প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার প্রভাব খাটিয়ে স্কুলভবনে গোয়াল ঘর তৈরি করেছেন। গত তিন মাস ধরে বিদ্যালয়ের চারদিকে বর্জ্য ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণ, রোগব্যাধি ছড়ানোসহ পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, ওই বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। গত তিন মাস ধরে ভবনের নিচতলায় শাহ আলম হাওলাদার পাঁচটি গরু এবং ফোরকান হাওলাদার তিনটি মহিষ লালন-পালন করছেন। এতে বিদ্যালয়ের চারপাশে বর্জ্য ছড়িয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এবং স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার নিষেধ করলেও অভিযুক্তরা তা মানছেন…

Read More

মাগুরা প্রতিনিধি  মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, চাপাতলা গ্রামের আনারুলের শিশু কন্যা তারিন (৮), মো. সাজ্জাদ হোসেনের শিশু কন্যা সিনতিয়া (৯) ও তরিকুল ইসলামের শিশুকন্যা তানহা (৯)। স্থানীয় সূত্র জানায়, একসঙ্গে খেলতে গিয়ে তিন শিশু গ্রামের খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুর রহমান জানান, দুপুরে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে…

Read More