Author: admin

খাগড়াছড়ি প্রতিনিধি।। সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত( জামাল উদ্দিন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক কিছু দিন আগে কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের অসহায় হতদরিদ্র সিএনজি ড্রাইভার মমিনের এক মাত্র আয়ের উৎস সিএনজিটি চুরি হয়ে যায়। সিএনজিটি চুরি হয়ে যাওয়ার পর মমিন ডেঙ্গে পড়েন,কিভাবে পরিবারের ভরণ শোষণ চালাবেন। রুটি রোজির একমাত্র সম্বলটি হারিয়ে দিশেহারা হয়ে পরেন মমিন ,,। সিএনজিতে চুরি হওয়ার পর তার আর্তনাতে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তার কান্নার আত্মনাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্তনাতের ভিডিওটি দেখে তার বাড়ির পাশের মানাধিকার কর্মী সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী উদ্যোগ নিয়ে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাসির উদ্দিন বাবুর…

Read More

নওগাঁ প্রতিনিধি   : নওগাঁ বদলগাছীতে সসরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেস্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা। মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবত সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া। জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা…

Read More

মোঃ সজিব সরদার পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর ও আঙ্গারিয়া গ্রাম এখন পায়রা নদীর ভয়াল ভাঙনে প্রায় নিশ্চিহ্ন। গত কয়েক বছরে নদীগর্ভে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, বাগান, কবরস্থান, এমনকি মসজিদ–মন্দিরও। প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে ২০/৩০টি পরিবার—কবে তাদের ঘরটিও গিলে খাবে পায়রা। ‎ ‎স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি মেইনটেনেন্স প্রকল্প হাতে নিয়েছে—তবে সেটি আছে কেবল কাগজে–কলমে। নদীতে জিও ব্যাগ ফেলার কথা থাকলেও ঠিকাদার সেগুলো নদীর পাড়েই ফেলে রেখে চলে গেছেন। ‎ ‎সরেজমিনে গিয়ে দেখা যায়,পায়রা নদীর স্রোত আরও তীব্র হয়েছে। পাউবোর ভেড়িবাঁধের পাশে খোলা আকাশের নিচে মালপত্র গুটিয়ে বসে আছেন ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলো।…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি :  দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার চাকরিতে ফিরেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহাজাহান আলী মিটন। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলামের সময় তাঁকে কর্মস্থল থেকে দূরে রাখা হয়। ওই সময় নানা প্রশাসনিক জটিলতা ও মানসিক চাপের মধ্যে কাটে তাঁর দিনগুলো। অবশেষে সব বাধা পেরিয়ে তিনি পুনরায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন। তাঁর চাকরিতে ফেরাকে ঘিরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, শাহাজাহান আলী মিটন একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘদিন অন্যায়ভাবে…

Read More

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট ​কালাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে এক ঐতিহাসিক ও বিশাল গণমিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের প্রতি তাদের অবিচল আস্থা ও ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জয়পুর হাট দুই আসনের ​সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার নেতৃত্বে এই গণমিছিলটি কালাই থানা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক জনস্রোতে পরিণত হয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মিছিল করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং দলের শীর্ষ নেতৃত্বের বার্তা ও ৩১ দফা কর্মসূচির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ রংপুর, ১২ অক্টোবর ২০২৫ : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। “শিক্ষা, গবেষণা ও বিপ্লবের চেতনায় দীপ্ত হোক— বেরোবির আগামী” এই শ্লোগানকে ধারণ করে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এ দিবসটি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও BRAC-এর চেয়ারপার্সন, বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর প্রথম ১৫ বছর বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তবে বর্তমানে এটি পুনর্জাগরণের পথে রয়েছে। প্রশাসন, অ্যালামনাই ও সামাজিক সহায়তার যৌথ উদ্যোগের মাধ্যমে বেরোবিকে মানসম্মত উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার এখনই সময়।” বিশ্ববিদ্যালয়কে উন্নত…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলে অবস্থিত সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হন আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর সত্বাধীকারি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক রাহাদ ট্রেডার্সের জিয়াউর রহমান। সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রথম দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি প্রতিষ্ঠানে ৯ থেকে ১৪ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলার ৪ লক্ষ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এ…

Read More

‎ বিরামপুর (দিনাজপুর): ‎দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে কোচগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। ‎ ‎এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, দিওড়…

Read More