- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন পুলের বাসচালক মাহফুজুর রহমান পল্টনকে বহিরাগত কর্তৃক মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১১ অক্টোবর) ঝিনাইদহ সদর থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়। মামলার এজাহার সূত্রে, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘কুহেলিকা’ বাস (কুষ্টিয়া-স ১১-০০০২) ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন সৃজনী তেল পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ২০/৩০ জন সন্ত্রাসী বাসের গতিরোধ করে। পরে এক ব্যক্তি দ্রুত বাসে উঠে ড্রাইভার মাহফুজুর রহমানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকে। এরই মধ্যে অন্য সন্ত্রাসীরাও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব প্রধান রিপনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল ওহাব প্রধান রিপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় রিপনকে আটক করা হয়েছে।
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মী, ছাত্র ও যুবক অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তির পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে মধুপুর অডিটোরিয়ামে মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজনে করা হয়।। সংগঠনের সভাপতি মো. আফাজ উদ্দিন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুরের সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসায় মো. নাজমুল হক, এ.এস. আই. মহসীন কবির, মধুপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আ:রহিম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী ও কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী অভিভাবকক উপস্থিত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অক্টোবর শনিবার বেলা ১২ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়ানো হয় । পৌর বিএনপির আহব্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের…
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা পবিত্র কোরআনুল কারীম এ এই পেশা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই মহান পেশাকে ভালো কাজে লাগিয়ে দেশ ও জাতীর কল্যাাণে কাজে লাগাতে…
দেলোয়ার হোসেন দেশের উত্তরাঞ্চলে বইছে শীতের আগমনী বার্তা, তাইতো নাটোরের বড়াইগ্রামে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করেছেন মৌসুমী গাছিরা। শীতকাল এলেই বাড়ে খেজুর গাছের কদর। এই সময় গ্রামীণ জনপদে খেজুর গাছকে ঘিরে শুরু হয় জীবিকা নির্বাহের উৎসব ,তাই খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল ও শাখা-প্রশাখা কেটে পরিষ্কার করছেন গাছিরা। বড়াইগ্রাম ও লালপুরের মধুবৃক্ষ খেজুরের গাছ একটি অন্যতম সম্পদ। শীত মৌসুমের শুরুতেই এই উপজেলাগুলোর বিভিন্ন বাজারে বিক্রি হয় সুস্বাদু খেজুরের পাটালি গুড়। মধুবৃক্ষ খেজুরের রস, ঝোলা গুড় ও পাটালি উৎপাদনে বড়াইগ্রাম ও লালপুর উপজেলার খ্যাতি দেশ জুড়ে। এ অঞ্চলের খেজুর গুড়ের পাটালি রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা,…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমার ভাই-বোন। সকল ক্ষেত্রে তাদের সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হবে— এমন মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “নড়াইল ও লোহাগড়ায় বসবাসরত আদিবাসী পরিবারের সদস্যরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সার্বিক নিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা রক্ষায় আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। তারা যেন সম্মানের সঙ্গে এবং নির্ভয়ে আমাদের সঙ্গে…
নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর সহযোগিতায় দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার অন্তর্গত আবদুল্লাহ মিয়ার হাট শাখার উদ্যোগে এক কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব ওবায়দুল হক আজাদ, এরিয়া কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ জিহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জনাব আলা উদ্দিন টুটুল, এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী জনাব ইয়াছিন রুবেল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী, কেইস ম্যানেজমেন্ট অফিসার, অফিসার…
ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার আঙ্গারিয়া, নৈকাঠি, সাতুরিয়া, লেবুবুনিয়া বাজারসহ বিভিন্ন গ্রামীণ জনপদে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে এলাকাজুড়ে…