Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যাচ্ছে না। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি জানান, ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। তিনি জানান, ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা, তবে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কোনো কেন্দ্রে সামান্যতম সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটের দিন মাঠপর্যায়ে আইন ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে দেওয়া…

Read More

সুলতান আহমেদ ( প্রতিনিধি নওগাঁ) নওগাঁর আত্রাইয়ে ৭নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মসূচি। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে সারাদিনব্যাপী। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাসার। দিনের শুরু হয় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণের মধ্যে দিয়ে, এরপর বিদ্যালয় ও সড়কের আশেপাশে ফাঁকা জায়গায় চলে বৃক্ষরোপণ কর্মসূচি । বৃক্ষরোপণ শেষে নিজের পিতৃভূমি কালিকাপুর মসজিদে জুমার নামাজ আদায় করেন কে এম খায়রুল বাশার। এরপর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জনাব খায়রুল বাশার ও উপস্থিত নেতাকর্মীরা। লিফলেট…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার একটি বেসরকারি হাসপাতালে ভুয়া রিপোর্ট ও বিভ্রান্তিকর চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন। তিনি বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়ে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা পৌরসভার কলেজ ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান মাসুম তালুকদার (৬৫) গত ২৪ সেপ্টেম্বর তার বড় মেয়ে মোমেনা আক্তার এশা*(৮ মাসের অন্তঃসত্ত্বা) জ্বরে আক্রান্ত হলে…

Read More

শনিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলোকচিত্রী শহিদুল আলম। (ছবি- দৃকের ফেসবুক পেজ থেকে নেওয়া) ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  গাজার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ভূমধ্যসাগর হয়ে যাওয়ার চেষ্টাকালে বিশ্বের ১৪৪ বিশিষ্টজনের সঙ্গে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম কারামুক্ত হয়ে দেশে ফিরেছেন। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শহিদুল আলমকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ সহকর্মীরা। ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। পরে তিনি দেশের উদ্দেশে রওনা করেন।  বিমানবন্দরের ভিআইপি…

Read More

ছবি সংগ্রহীত স্বাস্থ্য ডেস্ক  যেকোনো বয়সের মানুষেরই অ্যালার্জির সমস্যা হতে পারে। এটি শুধু একটি রোগই নয়, কখনও কখনও এটি অন্য রোগের লক্ষণ হিসেবেও দেখা দেয়। ত্বকের অ্যালার্জি পরিচিত হলেও, খাদ্যনালী, শ্বাসনালী বা চোখের মতো সংবেদনশীল অঙ্গে অ্যালার্জি হলে তার ফল মারাত্মক হতে পারে।  অ্যালার্জির সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করা জরুরি। তবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে অ্যালার্জি থেকে দূরে থাকা সম্ভব। পুষ্টিবিদরা অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে খাদ্যাভাসে পরিবর্তন আনার ওপর জোর দিচ্ছেন। প্রতিদিনের খাদ্যতালিকায় বিশেষ ৫টি খাবার রাখলে আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন। চলুন যেনে নেওয়া যাক সেগুলো— ১. ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজি ভিটামিন-সি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট।…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  বন্ধুদের সঙ্গে উইকেন্ডে ছোট্ট একটা ট্যুর বা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লং ট্রিপ– যেভাবেই ভ্রমণের প্ল্যান করুন না কেন, একটা বিষয় প্রায় সবার সঙ্গেই ঘটে। আগেভাগে কষে রাখা বাজেট শেষে গিয়ে গড়বড় করে। নির্দিষ্ট খরচের বাইরে হঠাৎ করেই বেড়ে যায় দুই-তিন হাজার টাকা, কখনো আরও বেশি। আর এই বাড়তি চাপই ভ্রমণের আনন্দ নষ্ট করে দেয়। তবে কিছু বিষয় মাথায় রাখলে সহজেই খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব। ১. হোটেল বুকিংয়ে সাবধানতা অনলাইনে বুকিং করতে গেলে অনেক সময় লোভনীয় অফার দেখা যায়। কিন্তু পরে দেখা যায় হিডেন চার্জ বা ট্যাক্স যোগ হয়ে খরচ বেড়ে গেছে। তাই বুকিং…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি অভিনন্দন জানান। অধ্যাপক ইউনূস বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বলেন, মাচাদো দৃঢ় সংকল্পের সঙ্গে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, তার দেশ এবং জনগণের জন্য স্বাধীন ও ন্যায়সংগত ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারে কখনোই দ্বিধা করেননি। অধ্যাপক ইউনূস নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে এমন লোকদের উপর, যারা চুপ থাকতে…

Read More

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ে আলবিসেলেস্তেরা। মেসিবিহীন আর্জেন্টিনা এই ম্যাচে জয় পেয়েছে ১-০ গোলে। দলের পক্ষে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন সেলসো। ভেনেজুয়েলা ম্যাচে মাঠের পরিবর্তে গ্যালারিতে আলো ছড়ান বিশ্বকাপজয়ী মেসি। আরেক ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো খেলতে পারেননি চোটের কারণে। ফলে আক্রমণভাগে কিছুটা দুর্বলতা নিয়েই মাঠে নামে সবশেষ বিশ্বকাপজয়ীরা। তবে পুরোটা সময়জুড়ে ভেনেজুয়েলাকে ঠিকই হারিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনিয়মিতদের বেশি সময় সুযোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পূর্ব ঘোষণা অনুযায়ীই শুরুর একাদশ সাজান তিনি। তাতে তার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে। এর আগে এক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে ‘বিশ্বকে জিম্মি করার চেষ্টা’ করছে। তিনি এটিকে চীনের ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। এ সময় ট্রাম্প জানান, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও ভাবছেন, যদিও পরে বলেন বৈঠকটি এখনো চূড়ান্তভাবে বাতিল হয়নি। চীনের ওপর শুল্ক…

Read More