- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ ঘুষ দুর্নীতি ও নানা অভিযোগে অভিযুক্তে বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকা সহ মিডিয়া সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে উজিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা পারভীনকে বদলি করেছে খাদ্য অধিদপ্তর। বদলির সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৮ অক্টোবর থেকে। ওই কর্মকর্তাকে গৌরনদী উপজেলায় বদলি করা হয়েছে। জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ভুক্তভোগীদের সরাসরি অভিযোগের ভিত্তিতে জানা যায়, শাহানা পারভীনের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে মোটা অংকের ঘুষ গ্রহণ, থ্রি-পিস কাপড় নেওয়া, একাধিক ডিলার প্রত্যাশী আবেদনকারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারণা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি তার অধিনস্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত মাশোহারা দিতে বাধ্য করতেন। নিয়মিত…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হস্তিশুন্ড গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একই গ্রামের বৃদ্ধ নুরুল ইসলামের স্ত্রী রেনু বেগমের খামার থেকে দিনের আলোয় চুরি হয়েছে সাতটি হাঁস। চুরির বিষয়টি স্থানীয়ভাবে প্রমাণিত হলে ধামাচাপা দিতে ওই বিএনপির নেতা ও তার সাঙ্গোপাঙ্গদেরকে দিয়ে অসহায় পরিবারটিকে মুখ না খুলতে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনায় জড়িত স্থানীয় বিএনপি ওয়ার্ড সভাপতির ছেলে আব্দুল্লাহ (১৮)। ভুক্তভোগী বৃদ্ধা নুরুর স্ত্রী রেনু বেগম জানান, তাঁর মোট আটটি হাঁস ছিল। বুধবার দুপুরে ঘরে না থাকার সুযোগে সাতটি হাঁস চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, একই এলাকার বারেক…
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা। ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে গড়ে তুলেছেন আধুনিক দুগ্ধ খামার। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামারে, যা বিক্রি করে মাসে আয় করছেন দুই লাখ টাকারও বেশি। কিছুদিন আগেও সংসারের টানাপোড়েনে ছিলেন মাফুজা রুনা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। বর্তমানে তার খামারে তিনজন কর্মী স্থায়ীভাবে কাজ করছেন। সম্প্রতি তার উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণামূলক গল্প টিভি চ্যানেলে প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সেই সংবাদ দেখে শুক্রবার (১০ অক্টোবর) সকালে তার খামার পরিদর্শন…
মো : নুর আল জান্নাত শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জামালপুরের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭)। তিনি শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা প্রসারে দীর্ঘদিনের অবদান এবং সক্রিয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন। আব্দুল্লাহ আল শিহাব ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়,বকশিগঞ্জ জামালপুর হতে এসএসসি (২০২৩)এবং ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। শিহাব একই সাথে Anti Child Marriage Organisations (ACMO)-এর সেন্ট্রাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন যা বাল্যবিবাহ ও শিশু অধিকার রক্ষা সহ ( SDG) নিয়ে কাজ করে থাকে। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা সংস্থা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় জানিয়েছে, শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। ইস্তাম্বুলে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখল করে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রুমিন ফারহানা বলেন, আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি— এমন কোনো কাজ করবেন না, এমন…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিম দিবস পালিত হয়। সে হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী ডিম দিবস পালন করা হচ্ছে। ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান এ বছর বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিম দিবস পালন করছে। দেশের পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা- বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে বিশ্ব ডিম দিবস পালন করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থের জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। প্রণিসম্পদ অধিদফতর বলছে, এখন গড়ে প্রতিটি মানুষের জন্য ১৩৭টি ডিমের সহজলভ্যতা রয়েছে। বিশ্ব ডিম…
বিনোদন ডেস্কএকটি বহুল আলোচিত চলচ্চিত্রে কাজ করার কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু হঠাৎ করেই শোনা যায়, সে জায়গা দখল করেছেন অন্য এক নায়িকা। গুঞ্জনে মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। নানা জল্পনা-কল্পনার ভিড়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন নিজের অবস্থান ও সিদ্ধান্তের পেছনের সত্যিটা। সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিশা নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন। তানজিন তিশা জানান, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এ ছাড়াও তিনি চেয়েছেন…
নোয়াখালী প্রতিনিধিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন। এতে হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখর করে তোলেন। শেষ পর্যন্ত এটি জনসমুদ্রে রূপ নেয়। যা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের আবহ সৃষ্টি করে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রার ৬ নম্বর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট। নৌবাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিম হাওলাদার (৪৫)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ বাড়ির ফ্রিজের ভেতর থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক সেলিম হাওলাদার মৃত এইচ. এম. শওকত হোসেন ও ফেরদৌসী বেগমের পুত্র। অভিযান শেষে উদ্ধারকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ এই ঘটনায়…