Author: admin

হাতীবান্ধা প্রতিনিধি   তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকলে হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী,বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। এসময় তিনি বলেন, লালমনিরহাট জেলায় তিনটি মন্ত্রী ছিল তারা তিস্তা নিয়ে কোন চিন্তা করি নাই, তিস্তা পাড়ের মানুষের যখন কান্না দেখি তখন আর ঘরে বসে থাকতে পারিনা। কোন সংকেত ছাড়াই হঠাৎ করে ভারত যখন উজানে পানি ছেড়ে দিল তখন তিস্তা ব্যারেজে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। রাতে মানুষ ঘুমিয়ে ছিল বিছানার উপরে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর রানীনগর,  সাপাহার ও পোরশা  উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে যুবকের ও সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের খালের পানি থেকে ভাসমান বৃদ্ধের মরদেহ এবং পোরশা উপজেলার ছাওর ইউনিয়নের চক্করতলী গ্রামের আম বাগানের মধ্য থেকে হাত পা বাঁধা অবস্থায় এক শিশুর মরাদেহ উদ্ধার করে নিহতরা হলেন- রানীনগর উপজেলার পারইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী (২৮) ও সাপাহার উপজেলার সদর ইউনিয়নের পিছল ডাঙ্গা গ্রামের আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৭০) এবং পোরশা উপজেলার ছাওর ইউনিয়নের চক্করতলী গ্রামের আশরাফুলের কন্যা সুমাইয়া (৯)। নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন বলেন,…

Read More

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহীর কৃষিজমি থেকে ধান-গমের পরিবর্তে তামাকের গাছ যখন মাথা তুলছে, তখন খাদ্য নিরাপত্তার শঙ্কা আরও প্রকট হয়ে উঠছে। এ বাস্তবতা তুলে ধরে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—“কৃষি জমিতে তামাক চাষ মানেই খাদ্য নিরাপত্তায় সর্বনাশ।” বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মিয়াপাড়া এলাকার বরেন্দ্র কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)। এতে সহযোগিতা করে এইড ফাউন্ডেশন। কর্মসূচিতে রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন…

Read More

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা সংসদের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের সভাপতি মো. জায়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কাউন্সিল অধিবেশন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী— ৬ অক্টোবর: সদস্যভুক্তি কার্যক্রম শেষ ১১ অক্টোবর: সদস্যপদ যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ অক্টোবর: প্রার্থীর মনোনয়নপত্র জমা ২৩ অক্টোবর: মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮ অক্টোবর: প্রার্থী তালিকা প্রকাশ ৩০ অক্টোবর: ভোটগ্রহণ অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী সংসদও আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিনের মামলা-সংক্রান্ত…

Read More

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ০৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন , উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন , পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, জামায়াতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রূপসী গ্রামে দুই ভাইয়ের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি এ বিরোধের জেরে ছোট ভাইয়ের নেতৃত্বে বহিরাগত লোকজন এসে বড় ভাই,এক স্কুলশিক্ষকের বাড়ির রাস্তায় টিনের বেড়িকেড তৈরি করে দেন। এতে ওই শিক্ষক পরিবার নিজ পৈত্রিক ভিটায় অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) ঘটনাটি ঘটলেও ভুক্তভোগী শিক্ষক রোববার (৫ অক্টোবর) বিকেলে দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত ফটিক মিয়ার দুই ছেলে—শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পানাউল্লাহ্ মিয়া বীর মুক্তিযোদ্ধা ও নির্বাচন কমিশনের সাবেক উপপরিচালক সালামত উল্লাহ মিয়ার মধ্যে বাড়ির জমি…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারিসহ ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে। বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশনায়, বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টিকাদান ক্যাম্পেইন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন আনিছুর রহমান। তিনি বলেন, জন্মসনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে। এবং যাদের জন্মসনদ নেই এবং স্কুলে যায় না এমন শিশুদের তাৎক্ষণিক হোয়াইট তালিকার মাধ্যমে এই টিকা দেয়া হবে। এই টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮…

Read More

মাগুরা প্রতিনিধি: হাফেজ মিকাইল হত্যা মামলার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত হাফেজ মিকাইলের পিতা আছাদ মোল্যা ও মা উপস্থিত ছিলেন। তারা ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে হাফেজ মিকাইলকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী আজিজার শেখ, কুদ্দুস শেখ,…

Read More

ছবি সংগ্রহীত  আন্তর্জাতিক ডেস্ক ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। ফিলিপাইনের ভূমিকম্প ও অগ্নুৎপাত পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা দ্য ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি  অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে সুনামি। ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও ভূতত্ত্ব জরিপ…

Read More