- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
নওগাঁ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান এর ওপর সন্ত্রাসি হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে নওগাঁ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও ডিবিসি’ জেলা প্রতিনিধি একে সাজু, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সকালের সময় এর প্রতিনিধি…
আন্তর্জাতিক ডেস্ক ইসরাইল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরের খবরে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশিত হওয়ার পর গতকাল রাতেই আনন্দ মিছিল বের করেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বাসিন্দারা। কিশোর তরুণরা বাঁশি-খঞ্জনি-ড্রাম বাজিয়ে, নেচে গেয়ে উল্লাস শুরু করেন। কেউ খুশিতে কাঁদছেন-হাততালি দিচ্ছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গান গাইছেন-নাচানাচি করছেন এবং চিৎকার করে বলছেন ‘আল্লাহু আকবর’। ইমান আল কৌকা নামের এক তরুণী এখনও বিশ্বাস করতে পারছেন না যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের দুঃখেরও দিন। এটা এমন দিন যার জন্য…
মো: নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসেই লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা এবং একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। বক্তারা তাঁদের বক্তব্যে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিতব্য এ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। আজ জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে পাওয়া মতামত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আপনার কি হঠাৎ করে পায়ের গোড়ালি বা পেটের নিচে ফোলাভাব দেখা দিচ্ছে? ভাবছেন, এটা কি শুধুই দাঁড়িয়ে থাকার ক্লান্তি, নাকি এর মধ্যে আছে অন্য কোনো স্বাস্থ্যঝুঁকি? বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)–এর প্রাথমিক লক্ষণ। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যা বর্তমানে এক ধরনের নিরব মহামারিতে রূপ নিচ্ছে। চিকিৎসকদের মতে, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রমের অভাব– এই তিনটি কারণ মিলেই বাড়াচ্ছে এই রোগের ঝুঁকি। লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু যখন চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, তখন তা লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। চিকিৎসা না…
প্রতিকী ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে, সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর জন্য অফিসের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র অনুপ্রেরণামূলক হতে পারে, তবে সেখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এরমধ্যে একটি বড় চ্যালেঞ্জ ঈর্ষান্বিত সহকর্মীদের সঙ্গে কাজ করা। কর্মক্ষেত্রে ঈর্ষা একটি সাধারণ সমস্যা, যা বেশিরভাগ কর্মী তাদের সহকর্মীদের কাছ থেকে পেয়ে থাকেন। কারও সাফল্য বা স্বীকৃতি অন্যের মনে হীনমন্যতা তৈরি করতে পারে। এগুলো আপনার কাজকে হুমকির মুখেও ফেলতে পারে। সব কর্মক্ষেত্রেই কিছু না কিছু ঈর্ষান্বিত সহকর্মী থাকে। তাদের জন্য চাকরি ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঈর্ষান্বিত সহকর্মীদের মোকাবিলা করতে অফিসে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার টিএফআই সেল ও জেআইসি সেলের দুই গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। খেলায় নীলফামারীর খান ব্রাদার্স ফুটবল একাডেমি, জলঢাকা ২-০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তোফায়েল প্রধানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইউনিয়ন…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের সদর উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দরুয়া পাড়া এলাকায় কমলাপুর লাঙ্গলগাঁও সড়কের পাশে এলাকাবাসীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর রহমান, পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল, স্থানীয় রাজেদুল ইসলাম, জয়তুন, সয়ফুল, রাসেল, বেলাল, মানিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কমলাপুর, দরুয়াপাড়া, লাঙ্গল গাঁও সহ কয়েকটি গ্রামের তিন শতাধিক পুরুষ, মহিলা সহ শিশুর অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কমলাপুর লাঙ্গল গাঁও সড়ক ধরে চলাচল করছি অন্তত তিন হাজারের বেশি মানুষ। এখানে…
আমতলী( বরগুনা) প্রতিনিধি আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি, সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ ৮ই অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়য়ক অধিদপ্তরের আয়োজনে ও এন,এস,এস, ইসলামীক রিলিফ বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমতলী পৌরসভা মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শামসুন্নাহার এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বাশার, সমাজ সেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, হিসাব রক্ষন কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাস, পুলিশ অফিসার মাইনুল আহসান, চ্যানেল আমতলীর…