Author: admin

মাগুরা প্রতিনিধি ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও গ্যাভি’র সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আ. কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস। বক্তারা বলেন, টাইফয়েড এমন এক সংক্রামক ব্যাধি, যা টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল) নদীপথে স্পিডবোটে এসে ধারালো অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে আটটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে। বুধবার সকালে ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, নদীপথে একটি স্পিডবোটে করে ১২-১৫ জনের সশস্ত্র ডাকাতদল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে প্রবেশ করে। বাজারে ঢুকেই প্রথমে অস্ত্রের মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর বাজারের আটটি দোকানের তালা কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতদল তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার, একটি বেকারী থেকে নগদ ৪৫…

Read More

কক্সবাজার প্রতিনিধি  কক্সবাজার সীমান্ত দুই উপজেলা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে আসা নারী-শিশুসহ ১৭০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২টি শিশু রয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও বৈঠকের…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-২৪৬৯, খুলনা)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনের সভাকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নির্বাচনের ফলাফল ঘোষণাকারী প্রধান নির্বাচন কমিশনার ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান সনি। এ সময় অন্যান্য দুই নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ইউনিয়ন নেতৃবৃন্দ ছাড়াও বন্দর ব্যবহারকারী বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত সাপ পাওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের মধ্যে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। ক্লিনিকের ফ্লোরে হঠাৎ সাপের নড়াচড়া দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে স্থানীয় মিলনসহ কয়েকজন ছুটে এসে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে সাতটি বিষাক্ত সাপ ধরে মেরে ফেলেন। স্থানীয়দের ধারণা, ক্লিনিক ভবনটি বহুদিন ধরে সংস্কার না হওয়ায় দেয়াল ও মেঝেতে ফাঁক-ফোঁকর ও গর্তের সৃষ্টি হয়েছে। এ জায়গাগুলোই সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সিএইচসিপি মারজিয়া খানম বলেন, “এত…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় কন্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লরি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, এবং পরিসংখ্যান কর্মকর্তা নুরু হোসেন। বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা ও…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য ধারণ করে টাঙ্গাইল মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিয়ষক কার্যালয় বাংলা-জার্মান সম্প্রীতি এর সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, উপজেলা তথ্য কর্মকর্তা সপ্না কর্মকার…

Read More

তথ্যপ্রযুক্তি ডেস্ক নিজের নতুন অ্যালবাম “দ্য লাইফ অব আ শোগার্ল” প্রকাশের আগে অনলাইন প্রচারণায় ব্যবহৃত ভিডিওগুলো নিয়ে এবার বিতর্কে জড়ালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফ্ট। ফ্যানরা অভিযোগ তুলেছেন, গুগলের সঙ্গে যৌথভাবে করা এই প্রচারণার ভিডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এই প্রচারণায় ভক্তদের একটি অনলাইন স্ক্যাভেঞ্জার হান্ট বা ধাঁধার খেলায় অংশ নিতে বলা হয়। গুগলে “Taylor Swift” লিখে সার্চ দিলে দেখা যায় রহস্যময় বার্তা। যেমন- 12 cities, 12 doors, 1 video to unlock. এরপর ভক্তদের কাজ ছিল ১২টি শহরের অবস্থান বের করে সেসব স্থানে থাকা দরজা বা কিউআর কোড স্ক্যান করা। এতে পাওয়া যেত ১২টি গোপন ভিডিও।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বছর ধরে সংঘাতরত ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “আমি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরায়েলও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।” ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যতটুকু জানতে পেরেছি, গাড়িতে ১১ জন ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আবার ৭ জনের বাড়ি সন্দ্বীপে। নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা…

Read More