Author: admin

প্রতিকী ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স আল্লাহ সর্বশক্তিমান৷ তাঁর দয়া অফুরন্ত। তাঁর রহমত অগণিত। রাব্বুল আলামিনের দয়ার সাগরে দুনিয়ার সব মানুষ, সব মহাশক্তি ডুব দিলেও বরকতে পরিপূর্ণ মণিমুক্তা পাবে; কিন্তু কূল পাবে না। কারণ, তাঁর দয়ার সাগরের গভীরতার কোনো সীমা নেই। সৃষ্টির প্রতি তাঁর মায়ার কোনো পরিমাপ নেই। দুনিয়ার সব মালিকের কাছে তার শ্রমিকরা একটু বেশি মজুরি চাইলে, সুবিধা চাইলে তারা নাখোশ হন। কেউ কেউ ক্ষিপ্ত হন। অনেকে আবার অবিচারও করেন। কিন্তু দু’জাহানের মালিকের প্যাটার্ন ভিন্ন। তাঁর শ্রেষ্ঠত্বের পাল্লা অতুলনীয়। তাঁর কাছে তাঁর গোলামরা যত বেশি চায়, তিনি তত বেশি দেন। খুশি হন। আল্লাহ ইরশাদ করেন, বান্দা তুই যত বেশি চাইবি,…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নের উত্তমপুর বাজার, কাচারিবাড়ি বাজার, চুনপুরী বাজার ও বদনীকাঠি বাজার, বাঘরি বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানদার, স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন, “গত ১৬ বছরে দেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। এবার আমরা আশাবাদী, জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের প্রতিনিধি বেছে নিতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে সাড় তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে নোবিপ্রবি ১২তম, আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় অবস্থানে রয়েছে। র‍্যাংকিং অনুযায়ী, গবেষণার মানে (Research Quality) নোবিপ্রবি বিশ্বে ৭২২তম এবং সার্বিকভাবে ১২০১–১৫০০ ক্যাটাগরিতে অবস্থান করেছে। টাইমস হায়ার এডুকেশন জানায়, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা ও বৈশ্বিক সহযোগিতাসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যেখানে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ১৯টি…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:মুনতাসিম সরকার সৌরভ উদযাপনের মধ্য দিয়ে আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখে পালিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক-এর চেয়ারপারসন, পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে এক ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ জেলা ও শহর বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে। এসময় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের চরবাসীর পক্ষ থেকে এই বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতিনী ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে। স্বর্নালংকারের লোভ এবং অনৈতিক জীবন যাপনের জন্য বকাঝকা করতেন নানী মমতাজ বেগম। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৫ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশী টর্চ লাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। পুলিশের প্রাথমিক…

Read More

বরগুনা প্রতিনিধি : বরগুনার আদালত প্রাঙ্গনে দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের পাশাপাশি নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নার ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ ( পিপিএম ) এবং গণপূর্ত…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দক্ষিণবঙ্গের মায়াবী নদী কীর্তনখোলার তীর ঘেঁষে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস শরতের মনোমুগ্ধকর সৌন্দর্যে অমলিন। চোখজুড়ানো লাল ইটের দালানগুলোর প্রান্তে প্রান্তে সাদা কাশফুল বাতাসে দোল খেলার দৃশ্য দেখে মনে হবে আসমান থেকে মেঘের দল নেমে এসেছে ৫০ একরের জমিনে। বিশ্ববিদ্যালয়ের মাঠজুড়ে দুলছে কাশফুলের ঢেউ । যেখানে শিক্ষার্থী, স্থানীয় মানুষ ও দূর থেকে আগত দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন, কেউ হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ এক যুগের বেশি সময়ের অনুন্নয়ন। শিক্ষার্থীরা জানান, প্রতিবছরই প্রকৃতির সাথে তাল মিলিয়ে নতুন রূপে সাজে প্রাণের ক্যাম্পাস। প্রতিবার শরতে কাশফুল ফুটে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর পেরোলেও উন্নয়নের ফুল…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ রক্তচাপ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে। তবে প্রতিবেদনে উচ্চ রক্তচাপের ওষুধের সুলভ ও নির্ভরযোগ্য প্রাপ্যতার উপর গুরুত্বারোপ করা হয়েছে। নীরব ঘাতক উচ্চ রক্তচাপে এখনো আক্রান্ত দেশের এক চতুর্থাংশ মানুষ। সরকার ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ওষুধ প্রদান শুরু করলেও টেকসই অর্থায়নের অভাবে নিরবিছিন্নভাবে ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না। আজ (০৯ অক্টোবর) অনলাইনে আয়োজিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক…

Read More