- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রী লাবনী আক্তার (২২) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পিতা লাবলু মিয়া পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার নশেতপুর গ্রামের লাবলু মিয়ার মেয়ে লাবনী আক্তারের সঙ্গে প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকের। তাদের সংসারে একটি এক বছরের ছেলে সন্তান রয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকে আবু বক্কর স্ত্রী লাবনীর ওপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নিরালা মোড়- ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। এসময় জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। অন্তরবর্তীকালীন সরকারের উদাসীনতায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতাকে হত্যা সহ একের পর বিএনপি নেতা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা যুবদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পুনোরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক ভুট্টো এবং মিছিলে অংশ গ্রহন করেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, যুবদলের সিনিয়র সহ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে বের হয়ে থানা চারমাথা, রাজমতি মোড়, চতুরঙ্গ মোড়, দক্ষিণ বাসস্ট্যান্ডসহ ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত…
মমিনুল ইসলাম,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। তারেক রহমানের সম্পর্কে কুরুচিপুর্ণ ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদে আজ ১৭ জুলায় সন্ধ্যায় তজুমদ্দিনে তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল তারেক জিয়া পরিষদের সভাপতি রিয়াজ পাঞ্চায়েতের নেতৃত্বে সম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ খাসের হাট বাজারে) তারেক জিয়া পরিষদের সামনে থেকে খাসের হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারেক জিয়া পরিষদ ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ১০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী গিয়াসউদ্দিন পাঞ্চায়েত বলেন,যারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন তারা হয়তো ভালোভাবে তারেক রহমান সম্পর্কে জানেন না।তারেক রহমান শহীদ…
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দুই দশকেরও বেশি সময় পর রাজধানীতে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার, ১৯ জুলাই, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। এ উপলক্ষে চলছে দলটির বড় ধরনের প্রস্তুতি; উদ্যানে দৃশ্যমান শেষ মুহূর্তের কর্মতৎপরতা। বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ বাড়ত। সেই বিবেচনায় জনস্বার্থে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করছি। নগরবাসীর যেন কষ্ট না হয়, সে জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তিনি জানান, সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা ও…
গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা ভোরের বাংলা নিউজ ডেস্ক গোপালগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল না? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্থাগুলোর কাছে তথ্য ছিল, কিন্তু এত বড় আকারে ঘটবে সে তথ্য ছিল না। এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছেন, বিষয়টি…
রাজবাড়ী প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিবাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করেছি, তারা মুজিববাদী। এই মুজিববাদী মতাদর্শের আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে। তারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন জায়েজ করেছে। তারা বাংলাদেশকে দিল্লির হাত করে দিয়েছিল, তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বলেন, সেই গত বছরের জুলাই মাস…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও পরিকল্পিতভাবে তা ব্যর্থ করার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১২ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লন্ডন বৈঠকের পর থেকে বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চায়, আমরা উত্তেজিত হই, প্রতিবাদ করি, তাতে তাদের ফাঁদে পা দিই। কিন্তু আমরা তা করব…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বসুন্ধরা গ্রুপে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস (সেক্টর-সি) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৬ জুলাই থেকে এবং আবেদন করা যাবে ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি পাবেন—টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্যবিমা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুইটি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। এক নজরে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: অ্যাকাউন্টস, সেক্টর- সি পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান।…