Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জুলাই-২০২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই(বুধবার) সকলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মোসা: আলপনা বেগম, অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক আলকামা সিকদার, টাঙ্গাইল জেলা এনসিপি’র নেত্রী সুইটি আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিয়াউল…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ। সোমবার দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জুলাইয়ের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার বিভিন্ন উপজেলার শতাধিক মানুষের কাছ থেকে হাজার কোটি টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে। আজ (তারিখ) ১৬/৭/২০২৫ ইং দুপুরে গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মধ্য‌‌মে কুমেলপুর গ্রামের কৃষক গফুর খান ওরফে ছকু (৬৫) লিখিত অভিযোগে জানান, চক্রটি কোষ্ঠি পাথরের মূর্তি ও ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা পাওয়ার গল্প ফাঁদে ফেলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ১নং আসামী মোছাঃ অজিফা বেগম (পশ্চিম রাজীবপুর, সুন্দরগঞ্জ), ২নং আসামী মোঃ নাজমুল হোসাইন (বজর হলদিয়া, সুন্দরগঞ্জ), ৩নং আসামী মোঃ শহিদুল ইসলাম…

Read More

বাকৃবি প্রতিনিধি: আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র চাই। এগুলো যদি না দেওয়া হয় আমাদের আহতরা এবং আমরা যারা শহীদ পরিবার তারা ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহীতার মধ্যে পড়বো। এই সরকার ছাড়া অন্য সরকার ক্ষমতায় গেলে আমরা জুলাই ঘোষণা পত্র পাবো না। নিরপেক্ষ সরকারের কাছে আমাদের দাবি থাকবে জুলাই সনদ দ্রুত দেওয়া হোক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আয়োজিত মুক্তলোচনা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের শহীদ রেদোয়ান হোসেন সাগরের পিতা মো. আসাদুজ্জামান আসাদ। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের…

Read More

পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে কক্সবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি ১৫ জুলাই(মঙ্গলবার) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হল চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকান্ড ও ছাত্রদল তথা গোটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বক্তারা বলেন, “কক্সবাজারে বিএনপির নেতাকে হত্যা করে জামায়াত তাদের কুখ্যাত চেহারা আবারও প্রকাশ করেছে। এই বর্বরতা শুধু একজন…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে ৩ জন নিহত ও ১ জন আহত আছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। বুধবার (১৬জুলাই) জেলা শহরে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে এনসিপির সমাবেশ শেষে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে…

Read More

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না। আমাদের যখন সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই মুহূর্তে ইন্ডিয়ান দালালেরা, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের জুলাই বিপ্লবীদের আক্রান্ত করেছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জে জুলাই বিপ্লবী যোদ্ধা ও এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, আবু সাঈদের রক্তে গঠিত, সেই সরকারের আমলে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে। …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তুলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন…

Read More