Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্মিলিত পরিষদের মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়ায় নওরোজ পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটর অংশ নেন। নির্বাচনী সভার সভাপতিত্ব করেন চারমিং ক্যাবল টিভি নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মো. সানোয়ার হোসেন দিপু। এতে বক্তব্য রাখেন টিম লিডার এবিএম সাইফুল হোসেন সোহেল, সৈয়দ মোশারফ আলী চঞ্চল, মো. শাহিন, মো. রফিকুল ইসলাম কচি, মাহমুদুন নবী পলাশ, আব্দুল্লাহ আল যুবায়ের এরশাদ প্রমুখ। সভায় বক্তারা প্যানেলের ৩৩ সদস্যকে ভোট দিয়ে উন্নয়ন…

Read More

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে স্ত্রী ও নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে। জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন। গতকাল ১৪ জুলাই বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়। সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ করা হয়। ১৫ জুলাই সকাল দশটায় উজিরপুর উপজেলা সদরের মাতৃ মঙ্গল সংলগ্ন ডাক্তার বাড়িতে হাঁস বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী, সিআরএসএস প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, এম এন্ড ই অফিসার সিনথিয়া তন্বী, সিআরএসএস পৌর কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী,জল্লা ইউনিয়ন কর্মকর্তা সানি বৈরাগী, হারতা ইউনিয়ন কর্মকর্তা মাহমুদা। এ সময় প্রতিষ্ঠানটি সাতলা, হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভাসহ ৬৬৪ টি পরিবারকে ছয়টি করে হাঁস ও নগদ ৩০৬০ টাকা বিতরণ…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি॥ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় আমতলী সদও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় এর আগে এজাহার ভূক্ত এক নারী ইউপি সদস্যসহ দু’জনকে কারাগারে পাঠায় বিচারক। জাল ওয়ারিশ সার্টিফিকেটের অভিযোগে চলতি বছরের ৪ মে মামলা করেন আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলী প্যাদার ছেলে শাহিন প্যাদা। গত রবিবার ওই ইউপি চেয়ারম্যান নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে বিজ্ঞ বিচারক। মঙ্গলবার দুপরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে একযোগে প্রায় দুই হাজারের অধিক গাছের চারা রোপণ করা হয়েছে। গত ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে এই বৃক্ষরোপণের কর্মসূচী পালন করা হয়। গত ৫ জুন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ২ হাজারেরও অধিক গাছের চারা রোপণ করা হয়েছে এবং এখনো সেই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ১০ টা অঞ্চলের বিভিন্ন জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে রাজশাহী অঞ্চলে ১৬০০ টি। এছাড়াও যশোর অঞ্চলে ১০০ টি, রংপুর অঞ্চলে ৫০ টি, সিলেট অঞ্চলে ৪০ টি, ঢাকা অঞ্চলে ৫০…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়…

Read More

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছবি সংগ্রহীত গোপালগঞ্জ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মির মো. সাজেদুর বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনায় হতাহতের তথ্য এখনও পাইনি। পুলিশ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ১৬ জুলাই, ‌‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশে জাতীয় শোক দিবস পালন করা হবে। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৫ জুলাই তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না।তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে।তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা।এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে।সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলে জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই -আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান অতিথি’র বক্তব্যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না।তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে।তারেক…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে গৃহীত হয়েছে একগুচ্ছ স্মরণসভা, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচি। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির শুরুতে ১৬ জুলাই সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে শোক র‍্যালী , পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে জুলাই আন্দোলনের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপস প্রদর্শনী, আলোচনা, দোয়া ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং সকলের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। …

Read More