- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
হাটহাজারী প্রতিনিধি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাটহাজারীতে ৫ আগষ্ট (২০২৪) নিহত হন শহীদ জামাল। হাটহাজারী মডেল থানা এলাকায় শহীদ হওয়ার প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানা ভবনের অপর পাশে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামের অভ্যন্তরের খালি জায়গাতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে এটি বাস্তবায়ন হবে। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকোশলী আজ স্মৃতিস্তম্ভ নির্মানস্থান পরিদর্শন করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি), হাটহাজারী উপজেলা পিআইও, হাটহাজারী মডেল থানা এসআই সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় প্রতিটি জেলা ও উপজেলায় শহীদদের নিহত স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণ আদেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। গত সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। আটককৃত রিপন সরকার জেলার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর (সরকারপাড়া) গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে রংপুর থেকে সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে একটি কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ব্যাগ ছিড়ে গাঁজা মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে। এসময় মহাসড়কের আশেপাশে থাকা লোকজন গাঁজাসহ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি ধ্বংসে হাট বাজার ও গ্রামের নার্সারিতে প্রশাসন অভিযান চালিয়েছে। মঙ্গলবার ( ১৫ জুলাই) দুপুরে মধুপুর হাটবাজারে ও কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের ছয়টি নার্সারিতে তিন লক্ষ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা অভিযানে কুপিয়ে ধ্বংস কার্যক্রম করা হয়েছে। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। ধার দেন ঋণ করে গড়ে তোলা গাছ ধ্বংস করায় কৃষক, নার্সারি ব্যবসায়ীরা সরকারে কাছে প্রণোদনা বা ক্ষতিপূরণের দাবি জানান উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইউক্যারিপটাস ও আকাশমনি প্রজাতির গাছ পরিবেশ বিদ্বেষী। এসব গাছে পাতা ফুল ফল পরিবেশের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন, তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস। সভায় তারেক জিয়া সাইবার ফোর্সসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান শাওনের সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি রংপুর…
একই অভিযোগে এনবিআরের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; উপ-কমিশনার ও এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল; মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; অতিরিক্ত কমিশনার ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সিফাত-ই-মরিয়ম; ঢাকা উত্তর কাস্টমস বন্ড…
কুড়িগ্রাম প্রতিনিধি: আজ দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীর পূব সর্তকর্তামুলক কাজের পরির্দশনে এসে তিনি আরো জানান তিস্তার মহাপরিকল্পনা তিস্তার নদীটার আসলেই গতি প্রকৃতিটা অনেকটাই আমাদের নির্ভর করে না।এটা নির্ভর করে উজানের দেশের উপর সরকারি পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা ব্যাপারে কাজ করা হয়েছিল। আপনারা জানেন যে ২০১১ সালে একটা চুক্তি করা হয়েছিল তবে সেই চুক্তি এখনো স্বাক্ষর করা হয় নি তবে সেই প্রক্তিয়া সেই কাজও এখনো চলমান রয়েছে। পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের দেশের নদী ভাটির দেশের জনগণ হিসেবে এই নদীর উপর তো আমাদের একদম অধিকার আছে।আমাদের জনগোষ্ঠী,জনপদ দেশের একটা অধিকার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, তা বন্ধে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা আরও শক্তিশালী করতে চাই। ভবিষ্যতে যাতে কেউ তত্ত্বাবধায়ক সরকারে হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় যদি কেউ পরিবর্তন আনতে চায়, সেটা গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি। আজ দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষে কীভাবে নির্বাচন হবে, সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐকমত্য হয়নি। তবে…
বরগুনাঃ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় বিএনপি কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত জনসমাবেশে হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মতি। সভাপতিত্ব করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল এবং সঞ্চালনায়…
স্পোর্টস ডেস্ক গত নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। সিনিয়র সহকারী কোচ পদবী নিয়ে দলের সঙ্গে যোগ দিলেও মূলত দলের ব্যাটারদের দেখভালের কাজটি করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তীতে চলমান শ্রীলঙ্কা সিরিজেও একই দায়িত্ব পালন করছেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটারদের ব্যর্থতার কারণে এখন স্বাভাবিকভাবেই তার দিকে আঙুল উঠছে। শ্রীলংকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সালাউদ্দিন তখন বলেন, ‘দেখুন আমি কোচ আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাতে। আমি রাগ করবো না আমার এখানে ট্যাগ লেখা নেই যে…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলাচলরত জনি বাসের (লোকাল) হেলপারের দ্বারা মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী। মঙ্গলবার ( ১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার চৌঁড়হাস বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী হাত, কপাল, মাথা ও নাকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভাগের শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে ৪টি রূপসা বাস আটক করে। এসময় তারা এ ঘটনায় জড়িত বাস হেলপারের শাস্তি নিশ্চিত, ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাস থেকে জনি বাস বাতিল ও কুষ্টিয়া-ঝিনাইদহ রুট পারমিট বাতিল করার দাবি জানান। জানা যায়, ভুক্তভোগী ক্যাম্পাসের উদ্দেশ্যে বগুড়া থেকে বাসে এসে…