Author: admin

খাগড়াছি প্রতিনিধি।।জনসংখ্যা নিয়ে জনসচেতনতা বাড়াতে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে খাগড়াছড়িতে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়—যা দিবসটির তাৎপর্যকে আরও তাৎক্ষণিক ও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, যিনি বলেন, “জনসংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এর সঠিক পরিকল্পনা একটি দেশের টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। স্বাস্থ্যকর্মীরা মাঠে যে ভূমিকা রাখছেন, তার যথাযথ স্বীকৃতি দেওয়ার সময় এখনই।” দিবস উপলক্ষে জেলার ৯টি উপজেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক ও…

Read More

রাজশাহী প্রতিনিধি রাবিতে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা হয়েছে ।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী অগ্রযাত্রা ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে এ আয়োজন করা হয়। সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সিনেট ভবনে শুরু হয় আলোচনা সভা, যেখানে প্রায় ৪০০–৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।রাজশাহী বিভাগের ফুড ব্লগ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দেশজুড়ে পথসভা করছেন। বরগুনার আমতলীর বাধঘাট চৌরাস্তাতে এনসিপি নেতাদের জন্য ট্রাকে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সোমবার দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা প্রতিনিধি ও শত শত কর্মী-সমর্থক সভাস্থলে জড়ো হন। তাঁরা আশা করেছিলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য দেবেন, এলাকার প্রান্তিক মানুষের কথা শুনবেন। কিন্তু সব আয়োজন ম্লান করে দিয়ে এনসিপির নেতারা মঞ্চের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। মঞ্চে নেতারা বক্তব্য না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কর্মী-সমর্থকেরা। প্রত্যক্ষদর্শী ও পথসভায় আসা নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভাসহ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়—রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া…

Read More

পাটগ্রাম প্রতিনিধি পানির অভাবে আমন ধানের চারা রোপন করতে না পেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা পড়েছে লক্ষ্যভ্রষ্ট।দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে আমন চাষে। বাংলা বছরের আষাঢ় মাস শেষ,তবুও দেখা মিলছে না কাঙ্ক্ষিত বৃষ্টির।ঠিক সময় আমন চারারোপন করা না গেলে ফসলের উৎপাদন ব্যাহত হবে বলে জানান কৃষকরা। তবে বৃষ্টির অপেক্ষায় না থেকে অনেকেই স্যালোমেশিন বা মটর দিয়ে আমন চারা রোপন শুরু করেছে।কৃষকরা বলেন এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্খিত লাভের মুখ দেখবেন না তাঁরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ জমি আমন ধান রোপনের জন্য প্রস্তুত করেছে কৃষকরা।অনাবৃষ্টি আর প্রচন্ড রোদের তাপে প্রস্তুতকৃত জমি…

Read More

রিয়া মনি রাজধানীর পল্লবীতে একটি আবাসন প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আব্বাস (২৯), মোঃ ইয়ামিন (২৭), মোঃ সোহেল (২৩), মোঃ মাজহারুল (৩০) ও মোঃ চাঁদ মিয়া (২২)। র‍্যাব-৪ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি জানান, রাজধানীর পল্লবী এলাকায় রবিবার (১৩ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের তথ্য অনুযায়ী, ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে পাঁচ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোমবার গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু, সদস্য সচিব মুকুল মাসুদ প্রমূখ।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক তারেক শামস খান হিমুকে আজ সোমবার (১৪ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘ঈগল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামে। তিনি মরহুম হুমায়ুন খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আমেরিকায় অবস্থান শেষে সোমবার ভোরে দেশে ফেরেন হিমু। বিমানবন্দরে পৌঁছেই ইমিগ্রেশন চেকপোস্টে তার নামের বিপরীতে গ্রেফতারি তথ্য উঠে আসে। ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে নাগরপুর থানা পুলিশকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে সোমবার (১৪ জুলাই) নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রাণী বর্মণ, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান। “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে…

Read More

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: সাম্প্রতিক চীন সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এটি অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান সহ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি,…

Read More