Author: admin

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা বেনজীরের দুটি অ্যাকাউন্ট স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এসব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই- ২৬-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি করে। মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডে ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল, কয়েকটি…

Read More

সিএ প্রেস উইং। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গত ১০ মাসের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যনে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি। এতে বলা হয়েছে, সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয়। বরং বড়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিচার শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিষয়ে আদেশ দেন। এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ নির্ধারণ করা হয়। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। এর আগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায়…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের জীবন যেনো বাস্তবের এক চলচ্চিত্র। একসময় জাতীয় পুরস্কারজয়ী শিশু অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও, ব্যক্তিগত জীবনে এক পর্যায়ে তাকে পেরোতে হয়েছে কঠিন অন্ধকার সময়। তবে সব বাধা পেরিয়ে আজ তিনি আবারও আলোচনায় – নিজের দৃঢ় প্রত্যয় আর সাহসী প্রত্যাবর্তনের কারণে। ২০০২ সালে বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ চলচ্চিত্র দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন শ্বেতা। ছোট বয়সেই তার অভিনয়ের প্রশংসায় মুগ্ধ হয়েছিল সমালোচকরা। কিন্তু কিশোরী বয়স পেরিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার পথ সহজ ছিল না। জানা যায়, ২০১৪ সালের ৩১ আগস্ট হায়দরাবাদের বানজারা হিলস এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের যথাসম্ভব বাদ দেওয়ার পরিকল্পনা করছি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সিইসি জানান, নির্বাচন কমিশনের জেলা অফিসাররা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। আমরা আগামী নির্বাচনে তাদের দায়িত্বে না রাখার চেষ্টা করব। তিনি বলেন, আমরা ব্যাংক কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছি। তারা সরকারি চাকরিতে নেই এবং পূর্বে ভোট কারচুপির সঙ্গে জড়িত ছিলেন না। তাই আমরা ব্যাংক কর্মকর্তাদের অগ্রাধিকার দিচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রের প্রধান দায়িত্ব পালন করেন প্রিসাইডিং…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি – কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভায় জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তারা জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত। এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। খেলাধুলার জন্য দরকার মানসম্মত সরঞ্জাম, আর সেটিই যেন এবার আর দূরের কথা নয় খাগড়াছড়িবাসীর জন্য। পাহাড়ি জেলা শহরে প্রথমবারের মতো আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলাধুলা সামগ্রী নিয়ে যাত্রা শুরু করল ‘কে.জি.সি স্পোর্টস সেন্টার’। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের সেলিম ট্রেড সেন্টারের নিচতলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন। উদ্বোধনী অনুষ্ঠানে ‍উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, যেখানে খাগড়াছড়ির ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে যারা ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা,…

Read More

স্টাফ রিপোর্টার :- ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পর নির্মমভাবে গলা কেটে হত্যা করে ১৯ বছরের ঘাতক রব্বানী। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। মাত্র ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে চাপ দেয় ঘাতক রব্বানী (১৯)। কিন্তু মুক্তিপণের টাকা পাওয়ার আগেই নৃশংসভাবে গলা কেটে হত্যা করে শিশুটিকে। ঘটনার পর থেকেই এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। শিশুটির পরিবার জানায়, জীবন হঠাৎ নিখোঁজ হলে চারপাশে খোঁজ শুরু করে…

Read More

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ‘ঐক্যের কর্মী সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির পার্টি অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন এবং রিয়াজ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,গাজীপুর জেলা বিএনপির আহবায়ক শ্রী বিধান কৃষ্ণ বর্মন, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, কালিয়াকৈর উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান ডিজি রাব্বানী। এসময় দলীয় নেতারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মীদের মাঝে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। নেতাকর্মীরা আরো বলেন,এই কর্মী সভা থেকে কালিয়াকৈর বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত হবেন,…

Read More