- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদরের উত্তর গিদারী (হাজারীপাড়া) গ্রামে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে তর্কের জেরে বর পক্ষের হামলায় কনের জ্যাঠা ছায়দার আলী(৫৫) নিহত হয়েছে । গত ২৩ শে জুন ভোর রাত্রী আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (ঠেংগামারা) গ্রামের গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) এর সাথে পাশের গিদারী ইউনিয়নে হাজারিপাড়া গ্রামের মোঃ হায়দার আলীর মেয়ে শিখা আক্তারের(২০) পারিবারিক ভাবে বিয়ে হয়। কনের বাড়িতে অতিথি ৪০ জন আসার কথা থাকলেও আসে ১২০ জন। পরে ওই বিয়ের অনুষ্ঠানে ছেলে পক্ষ মোছাঃ মনোয়ারা বেগম মাংস কম পাওয়ায় তার…
ছবি সংগ্রহীত মোঃ আক্তারুজ্জামান অদ্য ১৩/০৭/২০২৫ তারিখ সময় রাত অনুমান ০০৩.৩০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ভাংগা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাংগা সাকিনস্থ মৃতঃ মোঃ রনি এর দোচালা টিনের ঘরের আড়ার সাথে মোঃ রনি (৪০), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা- জবেদা বেগম, সাং কোষাভাংগা, থানা- ভাংগা, জেলা – ফরিদপুর তাহার স্ত্রীর ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ভাঙ্গা থানার উপ -পরিদর্শক মোঃ হাবিবুর রহমান । আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন। মৃতঃ রনি অদ্য ইংরেজি রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে…
চৌদ্দগ্রাম প্রতিনিধি : ::: চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক হওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ জাফর আহমেদকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। রোববার বিকেলে দলীয় প্যাডে লিখিত আদেশে তাকে বহিষ্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খাঁন। বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি দলের কোনো সভা-সমাবেশ বা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কোনো ব্যক্তি সংগঠনবিরোধী অপকর্ম করলে তার দায়দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বহন করবে না। আদেশ…
শেখ ফয়সাল আহমেদ রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এবং বাকিদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। রোববার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতি এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানান, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভাল…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আসন্ন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন-২০২৫ উপলক্ষে এক ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিকট ভিডিও আহ্বান করা হচ্ছে। রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় ভূমিকা প্রদর্শন করে ৩-৪ মিনিট ব্যাপ্তির ভিডিও ডকুমেন্টারি তৈরি করার জন্য আহবান জানানো হয় এবং তৈরিকৃত ডকুমেন্টারি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে (পেন ড্রাইভে)…
এএসপি গোলাম রুহানী ও তার ভাই গোলাম রাব্বানী। সংগৃহীত ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়া এমন আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দেওয়া পৃথক চার প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। ১২ জুলাই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাদকদ্রব্য উদ্ধারের নামে সাবেক কাউন্সিলর ছালেহা বেগমের বাড়ি থেকে সাড়ে আট লাখ টাকা লুটে জড়িত পাঁচ সদস্যের একজনের শাস্তি হলেও চারজন রয়েছেন বহাল তবিয়তে। ঘটনায় জড়িত পাঁচজনকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত ও লুটে নেয়া সাড়ে আট লাখ টাকা দাবি জানিয়েছেন ভুক্তভোগী ছালেহা। গত ১৮জুন টাঙ্গাইলের ভুঞাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহাদিপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নামে টাকা লুট ও ভুক্তভোগীদের নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারী। গত ৯ জুলাই টাকা লুটে মুল অভিযুক্ত মাদকদ্রব্য টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারি উপ-পরিদর্শক শামীম আল আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়।…
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীকে দায়িত্বভার না দিয়ে অফিস সহকারীকে দিয়ে প্রধান সহকারীর কাজ করানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর বিরুদ্ধে।২০১৬ সালের ১৫ মে পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া স্বাক্ষরিত এক পত্রাদেশে প্রধান সহকারী মোঃ মোস্তাফিজুর রহমানকে প্রেষণে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী দিলরুবা আক্তারকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। ২০২৪ সালের ১৮ জুলাই বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক ( স্বাস্থ্য) এর কার্যালয়ের এক পত্রাদেশে প্রধান সহকারী মো. মোস্তাফিজুর রহমানের প্রেষণাদেশ বাতিল করে। ওই পত্রের আলোকে মোস্তাফিজুর রহমান গত বছরের…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ চত্বরে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠনের বহিরাগত একদল নেতাকর্মী। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য নিয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের রাস্তা দিয়ে প্রবেশ করে। পরে এটি মেয়েদের হলের সামনে দিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শেষ মোড়ে দিকে যায়। মিছিলের সময় নেতাকর্মীদের “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “প্রশাসন কি করে? সারা বাংলায় লাশ পড়ে” স্লোগান দিতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না।…
টেকনাফ ( কক্সবাজার) । কক্সবাজার সীমান্ত উপজেলা উখিয়ায় দুই হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা । গ্রেফতার নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক । শনিবার (১২ জুলাই) সকালে ইমামের ডেইল অস্থায়ী বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে গ্রেফতার নুর আহমদের স্বীকারোক্তিতে তার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের ও ইয়াবাসহ ধৃত আসামিকে থানায় জমাপূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির…