- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি চালানো হয়। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এবার ‘চাঁদা’ না পেয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকালে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘৫ কোটি টাকা চাঁদা’ না পেয়ে এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত। ওই সময় হামলাকারীরা চারটি গুলিও করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হলে চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ভিডিও করতে গেলে তিন সাংবাদিকদের মারধর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার রাত ১০টায় সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে তারা জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সাংবাদিক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল…
নিজস্ব প্রতিবেদক দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা…
আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোমবাতি মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বিদ্রোহী হল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলটি পুনরায় একই স্থানে সমাবেশে রূপ নেয়। শিক্ষার্থীরা এই নির্মম হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচারহীনতার ধারাবাহিক ফলাফল বলে উল্লেখ করেন। তারা বলেন, “চাঁদা না দেওয়ায় একজন মানুষকে শত শত মানুষের সামনে পাথর মেরে হত্যা করা হলো,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ১নং কিশোরগাড়ী ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ডে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার লক্ষ্যে ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাবেক ইউপি সদস্য মোনতাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ সাগর সরকার মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১নং কিশোরগাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কিশোরগাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। জামিল,সুলতান, মারুফ হাসান, হাসানুর সহ ইউনিয়ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপ-কমিশনার জসীম উদ্দিন। তিনি বলেন, তবে ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই সোহাগকে হত্যা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপ-কমিশনার বলেন, পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড। আসামিদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, নিহত সোহাগ হত্যার সঙ্গে জড়িত আসামিরা একইসঙ্গে ভাঙারির ব্যবসা করে আসছিলেন। তবে শুধুই কি ব্যবসা, নাকি অন্য কোনো বিষয় আছে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশে তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। এই অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি বলে জানিয়েছেন ১৯ তামাকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ। আজ শনিবার (১২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই মতামত জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাক হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ এবং দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্যই দায়ী এসব অসংক্রামক রোগ। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন ব্যতীত এসডিজির ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ হ্রাসের লক্ষ্য অর্জন সম্ভব নয়। বাংলাদেশে এখনো ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করেন। তামাকের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দু’পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব আজ শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবার যাবেন। তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে একটি…
ঝালকাঠি প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (১১ জুলাই) রাতে ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হাবশী। মিছিলে আরও উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন, ইসলামী আন্দোলন…