Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকি। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বিজ্ঞপ্তিতে সই করেন। তিনি বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজনকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেপ্তার হয়। শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিমিয়া শাখার উপকমমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন সামনের সড়কের ওপর তাকে পিটিয়ে, কুপিয়ে ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা এ আদেশ দেন। এদিন দুপুরে আবুল বারকাতকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মম শাহজাহান মিরাজ। দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।বসানো হয় আদালতের বেঞ্চে। এ সময় মেয়েসহ স্বজনরা তার পাশে বসে ছিলেন। মাঝে মধ্যে নাতিকে কোলে নেন বারকাত। অন্যদের সঙ্গে আলাপ করতেও দেখা যায় তাকে। বিকাল ৩টা ৩৫ মিনিটে আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের প্রসিকিউটর রেজাউল করিম আদালতকে বলেন, ২৯৭…

Read More

জুলাই শহীদদের মাগফেরাতে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান । তিনি মুনাজাতের পূর্বে বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে এক শোকাবহ অধ্যায়।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন একটি মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মাছ চাষিরা ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পারেন। পুকুরের মালিক স্থানীয় ছাত্রদল নেতা ইমরান গোলদার জানান, তিনি ছাত্রদলের নেতা মামুন পোদ্দার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ’র সঙ্গে যৌথভাবে দীর্ঘ ৮-১০ বছর ধরে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরের পাশেই আমুয়া বাজারের একটি রাসায়নিক সারের গুদাম রয়েছে। ইমরানের অভিযোগ, “গুদামটির মালিক সাইফুল ইসলাম ঘটনার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে বোঝা যাবে—কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি, নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা ২টা না ৩টা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হবে—সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কী কী ফ্যাতনা বিষয় সামনে এনে নির্বাচনকে কীভাবে ঠেকানো যায়, সেই বিবেচনা সামনে এনেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। দুদু বলেন, কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ মনে করে তারাই ক্ষমতায়…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে। চলমান এই সংকট কাটিয়ে উঠতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান তিনি। রিজভী বলেন, দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে। যদি আমরা দুর্ভিক্ষের আলামত দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি একটি বৃহত্তর আদর্শের…

Read More

বিনোদন ডেস্ক চুপচাপ বিয়ে, তারপর হঠাৎ সন্তানের আগমন। বলিউডের আলোচিত জুটি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীকে ঘিরে বছর ধরে এ বিষয়ে চলছে গুঞ্জনের ঝড়। ২০১৮ সালের ১০ মে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নেটদুনিয়া। আর বিয়ের কয়েক মাসের মাথায় কন্যাসন্তান মেহরের জন্ম যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। চারদিক থেকে তখন প্রশ্ন আসতে থাকে, বিয়ের আগেই কি মা হয়েছিলেন নেহা? এতদিন এই চর্চার আগুনে নীরব থাকলেও, অবশেষে সেই দীর্ঘ নীরবতা ভেঙে বিস্ফোরক সত্য সামনে আনলেন এ অভিনেত্রী। ভারতীয় এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেছেন নেহা। সেখানে তিনি বলেন, বিয়ের আগেই আমি অন্তঃসত্ত্বা হই। আমার অন্তঃসত্ত্বা…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন। এই আবেদন কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় বিদ্যালয়গুলো থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে, যা জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য জানা গেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১১ জন…

Read More