- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই ) মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আনারস বাগানের মালিক মো: হাসমত আলী মঙ্গলবার (৮জুলাই) বিকালে উপজেলার গাছাবাড়ী ইউনিয়নের ডিপকল এলাকায় মো:হাসমত আলী আনারস কাটার এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হাসমত আলী ছেলে মো: সবুজ মিয়া জানান,মঙ্গলবার বিকালে আমাদের আনারস বাগানের সব আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে ৫ হাজার আনারস ছিল। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার বাবা তার মামার কাছ থেকে ক্রয় করে দীর্ঘ ২২ বছর যাবৎ এই জমি ভোগ করে আসছে । তৃতীয় পক্ষের লোক একই এলাকার মো: আমির…
রিয়া মনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ৯ বছরের শিশু ময়নাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় এখনো তদন্তে কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি। নির্মম এই হত্যাকাণ্ড দেশের বিভিন্ন প্রান্তে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি ঘিরে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নার বাবা-মা, চাচাসহ অন্তত ১০-১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক করা দুইজনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) সামিউল হক মসজিদের ইমাম মো. হামিদুর রহমানকে তিন দিনের এবং মুয়াজ্জিন মো. সাইদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে গাজী, রনি, জসিম ও আকাশ নামের চার যুবককে মাদক সেবনের অভিযোগে ১৫১…
প্রাক্তন স্ত্রী ও কথিত বিএনপি নেত্রীর বিরুদ্ধে হামলা এবং সম্পত্তি দখলের অভিযোগ তুলেছেন ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খান। ছবি সংগ্রহীত শেখ ফয়সাল আহমেদ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ তুলেছেন ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খান। বুধবার (১০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার প্রাক্তন স্ত্রী জেবা আমিনা আহমেদ নিজেকে বিএনপির নেত্রী পরিচয় দিয়ে মব তৈরি করে ঢাকার বারিধারায় তার ফ্ল্যাটে হামলা চালিয়েছেন। মোকাররম হোসেন জানান, জেবা আমিনা আহমেদ নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির নেত্রী হিসেবে পরিচয় দেন। তবে তিনি দাবি করেন, রাজনৈতিক…
ঝালকাঠি প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নং উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খানমকে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। পাশাপাশি বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা খতিয়ে দেখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রিয়াজ। এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘তিন ক্লাসে পাঁচ শিক্ষক, ছয় শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায়, ব্যবহার ব্যক্তিগত কাজে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী আছে মাত্র ছয়জন, অথচ সেখানে কর্মরত আছেন পাঁচজন শিক্ষক। এছাড়া বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষক বাসায় নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক প্রতিরোধ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪ টায় রৌমারী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল হাই। সভা পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা। নবগঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে মাদকের কুফল, প্রতিরোধে করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একে প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সরকার নুরুল ইসলাম যুগ্ম…
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার সামগ্রিক ফলাফলে মিশ্র চিত্র দেখা গেলেও, শহরের বাইরের কয়েকটি স্কুল যেন ব্যতিক্রম এক আলো ছড়িয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির তিন বোর্ড মিলে মোট পরীক্ষার্থী ৮৯৫৭ জন, যার মধ্যে পাস করেছে ৫৭৮৫ জন। পাসের গড় হার ৬০.৪৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক ফলাফল এক নজরে: শিক্ষা বোর্ড পরীক্ষার্থী পাশ পাশের হার জিপিএ-৫ সাধারণ শিক্ষাবোর্ড থেকে মোট পরীক্ষার্থী ৮হাজার ৭৬ জন ৪হাজার ৯০৪ জন ,পাসের হার ৬০.৭২% এবং জিপিএ-৫ পেয়েছেন ২১৯ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে৬৮৩ শিক্ষার্থীর মধ্যে ৪০৯ জন ,পাসের হার ৫৯.৮৮% এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে থেকে ৭৯৮ জনের মধ্যে পাস করেছেন ৪৭২…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৬ নং ওয়ার্ড নুরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে লাবন্য নামে এক শিক্ষার্থী নিহত শিক্ষার্থী লাবণ্য আক্তার পৌর এলাকার নুরপুর গ্রামের শিক্ষক আশরাফুল আলমের মেয়ে এবং পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে স্বয়ং কক্ষে একটি রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার মা-বাবা বাড়ির আঙ্গিনাতেই বসেছিল বলে জানা যায়। হঠাৎ আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ২৫ বছর আগে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং এর চাকরি করতেন মনোয়ারা বেগম। সে সময় বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদে (এসডিএস) ২৫ হাজার টাকা জমিয়েছিলেন। তারপর এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি এই টাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুই যুগেরও বেশি সময় পর টাকা পেয়ে খুশি তিনি। মনোয়ারা বেগম বলেন, এই কষ্টের টাকা ফেরত পাবো তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর টাকা গুলো পেয়ে খুব ভাল লাগছে। শুধু মনোয়ারা বেগম নয়, তার মতো তিন শতাধিক গ্রাহককে প্রায় কোটি টাকা ফেরত দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমিতে নাজমুল এগ্রোফিসারিজ অ্যান্ড ডেইরী ফার্মের উদ্যোগে গ্রাহকদের টাকা ফেরত দেয়া…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড (EPZ) বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা ও ছাত্রসমাজ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে তিন-চার কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, শিল্প মন্ত্রণালয়ের আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের প্রায় ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে ৪৫০ একর জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-কে বুঝিয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত ইপিজেড বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়নি। অথচ ‘রংপুর ইপিজেড’ নামের এ প্রকল্প বাস্তবায়িত হলে…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা সমিতি’র ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান সভাপতি ও চারুকলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত ও আয়েশা সিদ্দিকা মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম ও গালিব আনান, সাংগঠনিক সম্পাদক রুমন ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব, দপ্তর সম্পাদক…