Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল- ৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন ও বিন্নাফৈরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার দিনব্যাপী উপজেলার খাদিজা আবু বক্কর উচ্চ বিদ্যালয় ও সুবর্ণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয়। বিতরণকালে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে আমাদের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৪০ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেছে মধুপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাসের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয়। সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর দেশে প্রথমবারের মতো ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো। পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী এই গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনও বেশ কিছু ইউক্যালিপটাস গাছের চারা কেটে ধ্বংস করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, ইউক্যিালিপটাস, আকাশমনি গাছ পরিবেশের জন্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের মাঝে র‍্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে। ০৯ জুলাই বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হতে এ এস আই (নিঃ) পদে ০১ জন পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও র‍্যাংক ব্যাজ প্রদান করা হয়। র‍্যাংক ব্যাচ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন জানান এবং পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- এই স্লোগান নিয়ে বুধবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের ব্যবস্থাপক (সি. সহ সচিব) লিটন চন্দ্র দে প্রমুখ। শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেনশন মেলা উপলক্ষে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে থেমে থেমে চলা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে, ফলে জেলার নিম্নাঞ্চল ও পাহাড়ি পাদদেশে বসবাসকারীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। বুধবার সকাল থেকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চিটাইগ্যাংয়া পাড়া, নিচের বাজারসহ কয়েকটি নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। ইতোমধ্যে এসব এলাকার লোকজন স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নদীর পানি বাড়তে থাকায় দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে গেছে। এতে রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ দুপুর থেকে বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে মেরুং বাজার প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জেলা শহরের মুসলিম পাড়া,রাজ্যমনি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিসত্মম্ভ’ নির্মাণ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বুধবার গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। আনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন। এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫ শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, “জুয়া…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সভাপতি এবং হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইমুনা বিনতে রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোসাইটির অন্যান্য সদস্যদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এমনভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, যা ইংরেজি ভাষাকে সকলের জন্য আরও সহজ, উপভোগ্য ও ব্যবহারোপযোগী করে তুলবে। সভাপতি ফয়সাল আহমেদ বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা, বাক্পটুতা, লেখালেখি, শোনা ও পড়ার ক্ষমতা বৃদ্ধি করা। যদিও আমরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করি, তবুও বাস্তব জীবনে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে উচ্চ রক্তচাপের মত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি জরুরি। ২০২৫–২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৫.৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। বিশেষজ্ঞদের মতে, এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের মত মারাত্মক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা প্রয়োজন। রাজধানীর ফারস হোটেল এন্ড রিসোর্টে ৯ই জুলাই ২০২৫ এ অনুষ্ঠিত “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়” শীর্ষক সিনিয়র সাংবাদিক কর্মশালায় এই সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায়…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামে এক মা ও তাঁর ছেলে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার নলছিটি উপজেলার এক কাজী অফিসে কালেমা পাঠের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পাশাপাশি, আদালতের হলফনামার মাধ্যমে তাঁদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্মান্তরিত যুবকের পূর্ব নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। আবদুর রহমানের মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক। আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক ও বিবেক-বুদ্ধি সম্পন্ন অবস্থায় নিজ…

Read More