- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মো. লালন মিয়া (১৯) এবং একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (১৯)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে অভিযান চালিয়ে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে। পরে তল্লাশিকালে তাদের শরীরে বিশেষ…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলার প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক ও জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভা শুরুর পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কলেজ মোড় “বিজয় স্মৃতি স্তম্ভের পাশেই স্থান নির্ধারণ করা হয়”জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ”র। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর…
ঝালকাঠি প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নং উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খানমকে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (৭ জুলাই) তাকে এই নোটিশ প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘তিন ক্লাসে পাঁচ শিক্ষক, ছয় শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায়, ব্যবহার ব্যক্তিগত কাজে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়টির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী আছে মাত্র ছয়জন। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন পাঁচজন শিক্ষক। এছাড়া, বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষক বাসায় নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার…
এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘জুলাই-২০২৪ হত্যাযজ্ঞের খুনিদের বিচারের’ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। গণস্বাক্ষর কর্মসূচিটি জুলাই-আগস্ট ২০২৪-এ সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গৃহীত মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। জনমত গঠন, স্মরণ ও বিচার দাবির এই সম্মিলিত প্রয়াস আগামী ০১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে। গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন— ‘জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে দেশের শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে…
উজিবপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার এক ও দুই নং ওয়ার্ডের ৩৫০ মিটার দৈর্ঘ্য ৮ ফুট প্রস্থ রাস্তাটির চরম বেহাল দশা। রাস্তাটির মধ্যে খানা খন্দে ভরা। অধিকাংশ সড়কের ইট সড়ে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উজিরপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদী ও মাদার্সি হয়ে সোনার বাংলা বাজার, স্কুল সড়কের এটি। সোনার বাংলা স্কুল ও বাজার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদরে আসার একমাত্র সড়কটি প্রায় দৈর্ঘ্য ৬ কিলোমিটার এর মধ্যে ৩৫০ মিটার উজিরপুর পৌরসভার অন্তর্গত কিন্তু এই ওয়ার্ডটির একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্বেও পৌরসভার স্থাপিত হওয়ার পূর্বে নির্মিত সড়ক টি কখনো সংস্কার করা হয়নি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামে শাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত শাহানারা বেগমের স্বামী বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিলেন। তিনি প্রায়ই স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতেন বলেও জানান এলাকাবাসী। তাদের ধারণা, রোববার রাতে একই কারণে বকুল মিয়া ও তার পরিবারের সদস্যরা মিলে শাহানারাকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে ঘটনাটি…
সাঘাটায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ সহ গ্রেফতার ৬ রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত এর নেতৃত্বে বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহারিত ৬ টি ড্রেজার মেশিন ও ৫ টি মোবাইল জব্দ সহ ৬ জন বালু ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গত (৬ জুলাই) রবিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত ৪ ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলে সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া(৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম(৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া(৫১),…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ভারী বর্ষণে এ পর্যন্ত অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলেও (৭ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে,সরেজমিনে ঘুরে দেখা দেখা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে কম-বেশি নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। অনেক পরিবার এখনো পর্যন্ত চুলোয় আগুন জ্বালাতে পারেনি। টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার অধিকাংশ বসতবাড়ি, শীলবনিয়া পাড়া, ডেইলপাড়া, জালিয়াপাড়া, অলিয়াবাদ, খানকারডেইল, চৌধুরীপাড়া, কেকে পাড়ার একাংশ পানিতে ডুবে গেছে। এছাড়া টেকনাফ সরকারি কলেজ, আইডিয়াল উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো প্রাঙ্গন পানিতে একাকার।হ্নীলা ইউনিয়নের রঙিখালী, ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলের ডেল হোয়াইক্যং ইউনিয়নের খারাং খালী, লম্বা বিল,কানজর পাড়া,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। তিনি সোমবার দুপুরে উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়িতে এই সভার আয়োজন করেন। এ সময় ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বেকরারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন শিল্পাঞ্চল গড়া। আর শিল্পাঞ্চল করার জন্য প্রয়োজন গ্যাস। তাই বিএনপি ক্ষমতায় এলে মধুপুরে সর্বপ্রথম গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধুপুরে গ্যাস লাইনের সংযোগ দেওয়ার ব্যাপারে ওয়াকিবহাল আছেন। তিনি আরও বলেন, বেকারত্ব দূরী করার জন্য আমরা কারিগরী শিক্ষার ব্যাপারে জোর দেবো। অতীতেও আমি…
কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচী পালন করে আলু চাষী ও ব্যবসায়ীরা। মঙ্গলবার ( ৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচী পালন করেন তারা। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান-বাহন চলাচল। এসময় দুর্ভোগে পড়ে সড়কে চলা গাড়ির চালক ও যাত্রীরা। অবরোধকারীরা জানায়, বাজারে আলুর দাম কম থাকা সত্বেও চলতি মৌসুমে অযৌক্তিক ভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ^াসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা আরও জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয়…