- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
খাগড়াছড়ি প্রতিনিধি।। টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে পার্বত্য খাগড়াছড়িতে। ইতোমধ্যেই জেলা সদরের শালবন,সবুজবাগসহ কয়েকটি পাহাড়ি এলাকায় চিহ্নিত হয়েছে সম্ভাব্য ধসপ্রবণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নেওয়া হয়েছে জোরালো উদ্যোগ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পাহাড় ধসের শঙ্কাপূর্ণ শালবন এলাকা ঘুরে দেখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল। এ সময় জেলা প্রশাসক বলেন,“প্রাণ আগে, পরে সব কিছু। ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে অনুরোধ করছি—বৃষ্টির সময় যেন অবশ্যই নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার, বিশুদ্ধ…
ছবি সংগ্রহীত অনলাইন ডেস্ক পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৯০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। আজ সোমবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল রবিবার দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৭৩ হাজার ৪৯৩ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া…
ছবি সংগ্রহীত শেখ ফয়সাল আহমেদ প্রত্যেক বাবা-মার জীবনের সকল স্বপ্নই আবর্তিত হয় তাদের সন্তানকে ঘিরে। সন্তানের দাবি-আবদার মেটাতে তাঁরা নিজেদের সুখ-সাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে হাসি ফোটাতে চান আদরের মুখে। কিন্তু অনেক বাবা-মা অপ্রাপ্তবয়স্ক কিশোর, স্কুল-কলেজ পড়ুয়া সন্তানের শখ পূরণে হাতে তুলে দিচ্ছেন মোটরসাইকেলের চাবি—অভিজ্ঞতা ও প্রশিক্ষণহীন হাতে সেই চাবিই কি মৃত্যুর ফাঁদ হয়ে উঠছে না? বাস্তব কিছু কাহিনি, কিছু কান্নাগত বছর রাজধানীর মিরপুরে ইউনুস মোল্লা তাঁর ১৬ বছর বয়সী একমাত্র ছেলের শখ পূরণে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেন। কয়েকদিন পর রাতের বেলায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে কুড়িল ফ্লাইওভারে রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিয়াম।…
ছবি সংগ্রহীত শেখ ফয়সাল আহমেদ শৈশব মানেই ছিল দুরন্তপনা, অবাধে ছুটে চলা, বন্ধুদের সঙ্গে খেলাধুলার পর ধুলো মাখা জামাকাপড় নিয়ে মায়ের বকুনি খাওয়া। বৃষ্টিতে ভিজে কাদায় গড়াগড়ি দিয়ে আনন্দে মেতে ওঠা ছিল সেই সোনালী দিনের রঙিন গল্প। সেই সাথে ছিল বাঙালির শতবর্ষের নানা সংস্কৃতি, ইচিং-বিচিং, হা-ডু-ডু, কাবাডি, কাগজের নৌকা ভাসানো কিংবা সুপারি পাতার গাড়ি নিয়ে খেলা। কিন্তু প্রযুক্তির এই যুগে সেই সোনালী শৈশব যেন হারিয়ে যাচ্ছে। এখন আর শিশু-কিশোররা মাঠে যেতে চায় না, চোখ আটকে থাকে মোবাইল ফোন আর কম্পিউটার স্ক্রিনে। ২০০০ সালের পর দেশে প্রযুক্তির জোয়ার বয়ে যায়। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ব্যবসা-বাণিজ্য, চাকরি, পড়াশোনা সবখানেই আধুনিক…
বিনোদন ডেস্ক জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছিলেন প্রথম সারির তারকাদের একজন। ফ্যাসিবাদি আওয়ামী সরকারের পতনের দাবিতে প্রকাশ্যেই রাস্তায় নেমেছিলেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও বিভিন্ন জাতীয় ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন। যদিও তিনি একাধিকবার হতাশা প্রকাশ করে বলেছেন যে, জুলাই আন্দোলনের পর তিনি দেশের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু কিছু ঘটনা তাকে নিরাশ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনলাইন হয়রানি এবং তাকে ‘খারাপ মেয়ে’হিসেবে আখ্যায়িত করার পেছনে সমাজের এক ধরনের অবহেলা ও দ্বিচারিতা কাজ করছে। তিনি মনে করেন, নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে। একটু ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘অনলাইনে মেয়েদের…
(নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডিমলা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গত ৫ই জুলাই (শনিবার) গভীর রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাসদস্য এবং থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান চালায়। অভিযানের সময় মিরাজের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিরাজ বন্দর খড়িবাড়ি এলাকার মৃত আব্দুল গফফারের পুত্র। তার বিরুদ্ধে ডিমলা থানায় মাদকের একাধিক মামলা রয়েছে এবং তিনি পূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। বিশ্বস্ত সূত্র অনুযায়ী,…
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে এবার দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো নতুন মাত্রা। দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর ত্রাণসেবা পৌঁছে দিতে দুটি নৌযান হস্তান্তর করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। শনিবার (৬ জুলাই) বিকালে খাগড়াছড়ি জেলা মৎস্য হ্যাচারি ভবনে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর, তবে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এই নৌযান হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পাহাড়ে দুর্যোগ হলে এবার অপেক্ষা নয়—উদ্ধারে নামবে প্রস্তুত ফোর্স! নৌযান দুটি দেওয়া হয়েছে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে, যা আগামীতে প্লাবন, পাহাড়ধস বা দুর্গম এলাকায় দুর্যোগকালীন ত্রাণ তৎপরতায় তাৎক্ষণিকতা ও গতি বাড়াবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুরের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সংস্থাটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তাকে ধরে আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে। রোববার (৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘ সময় ধরে এ আওয়ামী লীগ স্বৈরাচার নির্মম নির্যাতন করেছে। সেই নির্যাতনকে প্রশ্রয় দিয়ে দিল্লির সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে এমনকি চাঁপাইনবাবগঞ্জেও সীমান্তে মানুষদের গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, দিল্লি না ঢাকা, এ স্লোগানটি সবচেয়ে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের…
রচনায় : সৈয়দ ইসমাইল হোসেন জনি আশুরায় এ জগত সৃষ্টি ধ্বংসও হবে আশুরায় , আল্লাহ্র করুণার দৃষ্টি রেখেছেন নিজ মহিমায় । বহু কাহিনীতে ভরপুর পবিত্র আশুরার এ দিনে , নানাবিধ ঘটনা প্রচুর বোঝেনা কেউ বিবেক বিনে । আশুরার দিনে কান্না আসে ইমাম হোসেনের ইন্তেকালে , আল্লার নেক উদ্যেশ্য আছে মারা গেছেন তিনি অকালে । দয়াল নবীর প্রিয় নাতি শহীদ হলো কারবালায় , শোকে কাতর মানবজাতি বুক ফেটে যায় যন্ত্রনায় । ইমাম হোসেন প্রাণ দিলো কুচক্রী ইয়াজিদের হাতে , মুসলিম বিশ্ব কেঁদেছিলো হোসেনের সেই শাহাদাতে । বীরের মতো লড়াই করে শহীদ হলো কারবালায় , ঈমানদারের অশ্রু ঝরে কাঁদে মরুর লু-হাওয়ায় ।…