Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র আশুরা আজ। আশুরা শব্দের অর্থ দশম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর এই তারিখে শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষজ্ঞ। এ দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। দিনটি উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ উপলক্ষ্যে আজ রোববার সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো.…

Read More

স্পোর্টস ডেস্ক বাউন্ডারি লাইন পেরিয়েই জানিথ লিয়ানাগে তীব্র আক্রোশে হেলমেট আর গ্লাভস ছুঁড়ে ফেললেন মাটিতে। কারণ তিনি জেনে গেছেন, আগের বলের ছক্কাটার মূল্য এখন শূন্য, তার লড়াকু ৭৮ রানের ইনিংসটার মূল্যও তাই। মোস্তাফিজুর রহমান পুরো ম্যাচে ছিলেন উইকেটশূন্য, ম্যাচের শেষ অঙ্কে এসে খাতাটা খুললেন মহামূল্য এক কাটারে। ম্যাচের সব অনিশ্চয়তাও মুছে গেছে ওই বলেই। তার পর তানজিম সাকিব, কিংবা তার আগের তানভির ইসলামের দারুণ স্পেল… সবকিছুর মিশেলে বাংলাদেশের হাতে ধরা দিল অমূল্য এক জয়। কতটা অমূল্য? ৭ মাস আর ৭ ম্যাচ পর একটা জয় যেমন অমূল্য হয় দলের কাছে। ১৬ রানের এই এক রুদ্ধশ্বাস জয় সিরিজে টিকে থাকার টনিকও পাইয়ে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা গোলাম আজম সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সহ-সভাপতি খায়রুল আলম খোকন, উপজেলা…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘যবিপ্রবি ব্লাড ব্যাংক ক্লাব’ পরিবেশ রক্ষার লক্ষ্যে আজ একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। সকালে যবিপ্রবি ক্যাম্পাস চত্বরে ক্লাবের সদস্যরা হাতে হাতে চারা নিয়ে রওনা হন। উৎসবমুখর পরিবেশে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। এরপর ক্যাম্পাসের বাইরেও কয়েকটি নির্ধারিত স্থানে গাছ লাগানো হয়। যবপ্রবি ব্লাড ব্যাংক ক্লাবের সদস্যরা জানান, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরিই আমাদের মূল লক্ষ্য। রক্তদানের পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সব দিক থেকে।” এ সময়…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী সার্ভিক তত্ত্বাবধানে ২ দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১০০ শিশুকে ফ্রী সুন্নতে খতনা করা হয়। মাসুদা ইন্টারন্যাশেনাল ফর চ্যারেটির অর্থয়ানে এবং ডিমার্স কনশোলশন রিচার্জ এর সহযোগিতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রথম দিন ধোপাখিলা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় দিন পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি মানুষের মৌলিক চাহিদা, খাদ্য,বস্র,বাসস্হান, চিকিৎসা সহ সকল চাহিদা পুরনে কাজ করে যাচ্ছে। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি অসহায়দের ঘর নির্মাণ, দরিদ্রদের স্বচ্ছল করে দেয়া,, চিকিৎসাহ বিভিন্ন…

Read More

নওগাঁ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এ দেশ পুনর্গঠন করতে হবে। আজ (শনিবার, ৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ৫ম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওজোয়ান মাঠে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এ দেশ পুনর্গঠন করতে হবে আমরা প্রথাগত রাজনীতিবিদদের মত কথা বলি না। এনসিপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়না। সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্যদিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি এবং রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল ৩টায় সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে কলেজ ছাত্রদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি নেতা গোলাম আজম সৈকত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি সাম্প্রতিক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ নিরসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদ, সদরের ওসি মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

Read More

ইবি সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের দুই নেতার নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে অনুষদ ভবন সংলগ্ন আব্দুল আহাদ নামে এক দোকানদারের কাছে চাঁদা দাবি করেন তারা। এ নিয়ে বিকেল ৪টার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই দোকানদার। চাঁদা দাবি করা দুই নেতা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন। তারা উভয়ই শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী বলে জানা গেছে। লিখিত অভিযোগে দোকানদার আব্দুল আহাদ জানান, কয়েকদিন আগে ছাত্রদলের এক নেতা উল্লাস তাকে দোকান…

Read More

: রিয়া মনি ইডেন মহিলা কলেজ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাংবাদিক সমিতির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। কলেজ অধ্যক্ষ ড. সামছুন্নাহারের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সমিতিটি বর্তমানে পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়াধীন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংবাদ প্রেরণসহ সকল কার্যক্রম স্থগিত থাকবে। নোটিশটি কলেজের প্রতিটি বিভাগে পাঠিয়ে শিক্ষার্থীদের অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাংবাদিক সমিতির সদস্যরা এই সিদ্ধান্তকে একপাক্ষিক ও অযৌক্তিক বলে মনে করছেন। তারা অভিযোগ করেছেন, এই বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত নেওয়া হয়নি। সাংবাদিক সমিতির সদস্য তামান্না আক্তার বলেন, “সাংবাদিক সমিতি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংগঠন। অধ্যক্ষের একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের হতাশ…

Read More