Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পূর্ব আদালত পাড়ায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাজিবের দুই কিশোর গুরুতর আহত হয়েছে। সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাহিদুল ইসলাম মৃদু (১৫) ও তার বড়ো ভাই মাশরাফি ইসলাম ইমন (২১) সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে আদালত পাড়া বাসা থেকে বের হয়ে একটু এগিয়ে গেলেই সন্ত্রাসী রাজীব (৪০) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল বলে জানা যায়। এসময় রাজীব তার বাসার সামনে কিশোরদের গতিরোধ করে এবং জিজ্ঞাসা করে তোদের নাম কি এবং বাসা কোথায়। এরপর দুই ভাই কাজ করে শুনেই তাদের কাছে নেশার টাকা দাবি করে সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসী রাজীব। এ সময়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিট এর আব্দুল হামিদকে সভাপতি ও বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি। শুক্রবার (৪জুলাই) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম, মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (আরিফ) সাধারণ সম্পাদক ইয়ামিন হাসান। আরোও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিনের নবগঠিত…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ ‎গাইবান্ধা সদর উপজেলার ভেরামারা রেল ব্রিজ সংলগ্ন আরসিসি সেতুর দু’পাশে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে। স্থানীয় পরিবেশ সংরক্ষণ এবং সেতুর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। ‎ ‎বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ী মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় গণ্যমান্য…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি -০৫.০৭.২৫ কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৫জুলাই) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া ( ডায়াবেটিক হাসপাতাল মোড়) থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষে হয় । উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী। কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, “রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেড কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং আশেপাশের এলাকায় আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করছি।এছাড়াও সকল…

Read More

‎পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎দ্বিতীয়বারের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি। ‎ ‎শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় পাবিপ্রবির কনভেনশন হলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনালে উত্তেজনাপূর্ণ বিতর্কে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (সরকারি দল) এবং মাভাবিপ্রবি (বিরোধী দল)। বিচারকমণ্ডলীর রায়ে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ‎ ‎মাভাবিপ্রবির পক্ষে ফাইনালে যুক্তিযুদ্ধে অংশ নেন শেখ মহসিন আহমেদ, ইনজামামুল হক জয় এবং জামিরুল আহমেদ মিয়াঁজী। দলটি তাদের ধারাবাহিক যুক্তি, তথ্যভিত্তিক বক্তব্য ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের প্রশংসা…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে বন্দী হয়ে। কিন্তু প্রবাসীর লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই স্বজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকা মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়ন কালিকাপুর এলাকায় লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। জানা গেছে, এক বছর আগে সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ২০২৪ সালে পরিবারের অভাব দূর করতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান রুবেল। কিন্তু সেখানে তার প্রবাস…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- জুলাই গণহত্যায় সরাসরি সমর্থন ও আন্দোলনকারীদের রাজাকার বলে দেশ ছাড়ার হুমকি প্রদানকারী শিক্ষকদের জুলাই মাসে পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন বোর্ডের সুপারিশে রিজেন্টবোর্ডের ৪০ তম সভায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়। যার মধ্যে দুইজন বিতর্কিত শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তাকে সহযোগী অধ্যাপক ও বিজিই বিভাগের প্রভাষক ইমদাদুল হক সোহাগকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সরাসরি বিরোধিতার অভিযোগ রয়েছে। জুলাই মাসে তাদের পদোন্নতি দেওয়ায় ব্যাপারটা জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি হিসেবে দেখছেন…

Read More

ইবি সংবাদদাতা: ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অভিযোগগুলো তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৫ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশ অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ০৫ জুলাই হতে তাকে বিভাগের সহযোগী অধ্যাপক পদের চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী জীবন ধারণ ভাতা পাবেন। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন কে আটক করেছে *যৌথ বাহিনী*। দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক কৃত চার হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।’ শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) -এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’ তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন…

Read More