- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান আজ শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। তিনি আজ শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের বলেন বিএনপিতে হাইব্রিড দের কোন স্থান নেই হাইব্রিডরা বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে সেই সাথে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন…
রংপুর প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করাটাই এখন আমাদের দায়ীত্ব ও কর্তব্য। রংপুরের গৌরব শহীদ আবু সাঈদসহ শত তরুণ শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকল শহীদ এবং আহতদের কাছে জাতি ঋণী এবং কৃতজ্ঞ। শুক্রবার (৪ জুলাই) সকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। আজাহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘদিন করাগারে ছিলেন। সদ্য করামুক্ত এই নেতা আরও বলেন, আবু সাঈদরা নিঃস্বার্থভাবে গুলির…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। সদ্য কমিটিতে পদ পাওয়া অনেককেই এই বিক্ষোভে অংশনিতে দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্ট দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই বিক্ষোভ মিছিল। গতকাল দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য…
কুড়িগ্রাম প্রতিনিধি-০৪-০৭-২৬ কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ,মশাল মিছিল ও সংঘর্ষে ৩জন আহত হয়েছেন, এঘটনায় যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া থানায় অভিযোগ দায়ের করেন ।আহতরা হলেন,চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুবদলের যুগ্ম আহবাবায়ক মোঃ আতিক,ও ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির পদ থেকে দুই নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি । শুক্রবার (৪ জুলাই) জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন…
আন্তর্জাতিক ডেস্ক সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সামগ্রিক আগ্রাসনকে সমর্থন জানিয়েছেন ইরানের শেষ সম্রাটের নির্বাচিত ছেলে রেজা পাহলভি। যিনি নিজেকে ইরানে ‘যুবরাজ’ হিসেবে দাবি করেন। এ কারণে নিজ দেশের জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। গত ২৪ জুন, ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা আগে প্যারিসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এই স্বঘোষিত যুবরাজ। সেখানে তিনি বলেন— “এটা আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত।” তিনি ইরানিদের রাস্তায় নামার ও সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যেন তারা ইরানের সরকারের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু না করে। প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার, তবে এই আহ্বানে…
ঠাকুরগাঁও প্রতিনিধি যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে৷ অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। তিনি বলেন, জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল৷ নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি৷ এনসিপির জুলাই পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,…
নিজস্ব প্রতিবেদক বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের নিমতলী গ্রামে শ্বশুরবাড়িতে অবৈধভাবে মজুত করা ৫০০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। সহকারী কমিশনার আতিয়া খাতুন জানান , “মজুতকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চালগুলো আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে।” শিবলু নামে এক ব্যবসায়ী তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে উন্নত জাতের আতপ চালের এসব বস্তা মজুত করেন। কিন্তু চাল মজুতের জন্য তার কোনো লাইসেন্স ছিল না। তিনি কীটনাশকের ব্যবসার আড়ালে এই চাল দীর্ঘদিন ধরে গোপনে মজুত করছিলেন। স্থানীয়দের অভিযোগ, বেশি দামে বিক্রির জন্য এসব চাল…
বাকৃবি প্রতিনিধি: “চাকরির ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা প্রাধান্য পাবে” মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার এই বক্তব্যকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ওই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পশুপালন অনুষদে এসে শেষ হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় পশুপালন অনুষদীয় ডিন অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত…
মাভাবিপ্রবি প্রতিনিধি: “রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইল” এর ২০তম ক্লাব ইনস্টলেশন সেরেমনি ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্প্রতিবার) ৩রা জুলাই ২০২৫ ইং সন্ধ্যা ৬ টায় টাংগাইল জেলার ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্ট্রারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল কর্তৃক এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। ভিক্টোরিয়া ফুড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত বোর্ড মেম্বারদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির কার্যক্রমের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা বলেন, “গত এক বছরে রোটার্যাক্ট ক্লাব অসাধারণ কার্যক্রম পরিচালনা…
গোবিপ্রবি প্রতিনিধি:- বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে লোক নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে শোডাউন দিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( গোবিপ্রবি) ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২:১০ টায় গোপালগঞ্জের স্থানীয়দের সাথে করে বিশ্ববিদ্যালয়ে বাইক শোডাউন দেওয়ার ঘটনা ঘটে। বহিরাগত এনে বাইক শোডাউন দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, “ক্যাম্পাসের ভেতরে বহিরাগত ক্যাডার ভাড়া করে ছাত্র অধিকার পরিষদের বাইক শোডাউন। যা ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসে আওয়ামীলীগ বিরোধী অনেক ছাত্রসংগঠন ই সক্রিয় হয়েছে এবং নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু…