Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ ফিরোজ উদ্দিন (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ফিরোজ উদ্দিন ঢোলভাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান সেই পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো। খবর আলজাজিরার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে উৎপাদনশীল দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি আনবে।’ এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনটি জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি ভিডিও এক্স-তে পোস্ট করেছেন। তাতে দেখা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল মোরশেদ, দেলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকড়াহাট গ্রামে এইচএসসি পরীক্ষার্থী এক কিশোরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়,গত ২৬ জুন পরীক্ষার পর বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে জাকিরুল ইসলাম। এ ঘটনায় গত ২৭ জুন সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অগ্রগতি না থাকায় ১ জুলাই পুনরায় লিখিত এজাহার দেন কিশোরীর বাবা। পরিবারের অভিযোগ, ধর্মীয় ভিন্নতার সুযোগ নিয়ে অপহরণ করা হয়েছে। তারা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সাঘাটা থানার ওসি মোঃ বাদশা আলম জানান, লিখিত এজাহার পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায়…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির…

Read More

পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘আইজিইএম ভাবনা থেকে বাস্তবায়নে: বাংলাদেশের আইজিইএম ভবিষ্যৎ নির্মাণের যাত্রা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে মাভাবিপ্রবি বায়োটেক ক্লাব ও ইন্টারন্যাশনাল জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড মেশিনের (আইজিইএম) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (২ জুলাই) বিশ্বের সিনথেটিক বায়োলজি অঙ্গনে বাংলাদেশের অবস্থান তৈরির লক্ষ্যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও বায়োটেক ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড.…

Read More

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আজ ৩ জুলাই (বৃহস্পতিবার) তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লিমন গত ১৩ মে থেকে ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গুঞ্জন রয়েছে তিনি বিদেশে অবস্থান করছেন, যদিও কিছু সূত্র দাবি করেছে তিনি দেশেই আছেন। এছাড়া, তার বিরুদ্ধে রয়েছে নানা বিতর্ক ও অভিযোগ। গত ৪ মে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া এক মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকাই এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। জাতিসংঘ বলছে, এসব অঞ্চল থেকে হাজারো বাসিন্দাকে জোরপূর্বক উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হচ্ছে আরও সংকুচিত এবং অনিরাপদ এলাকাগুলোতে। বুধবার (৩ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েলি বাহিনী গাজার বাসিন্দাদের মানবিক সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে। ত্রাণকর্মীদের বাধা দেওয়ায় বিপদের মধ্যে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে দুটি এলাকায় উচ্ছেদের আদেশ জারি করা হয়েছে। সেখানে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করেন। উচ্ছেদের ফলে ওই অঞ্চলের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আল সাতার জলাধারে প্রবেশ বন্ধ…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে, ১৫ জনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বেতন কাঠামোসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় সাড়ে চার ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়। হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহস্রাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক…

Read More