Author: admin

মোকার্রেমা খাতুন ঢাকা, ২৯ জুন ২০২৫ – “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”। প্রতিপাদ্যকে সামনে রেখে ইডেন মহিলা কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুন নাহার -এর নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের এবং বিশেষ অতিথি, প্রধান অতিথির অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কলেজের মেইন গেট থেকে শুরু হয়ে খেলার মাঠে গিয়ে আবার কলেজে ফিরে আসে। র‍্যালির প্ল্যাকার্ডগুলোতে ছিল—“ পরিবেশ নয় – প্লাস্টিককে ভুলি, আসুন সুন্দর প্রকৃতি গড়ে তুলি” ইত্যাদি বার্তা। র‍্যালি শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা…

Read More

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে এক সৌদি প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তারানগর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মূল্যবান ক্যামেরা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। তিনি জানান, ছয় থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রাতের অন্ধকারে বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং দেয়াল বেয়ে ছাদে উঠে। পরে ছাদের গেট ভেঙে ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তারা…

Read More

পঞ্চগড় প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের বিজয় অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ ঠিক সেভাবে সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল। দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের গণঅভ্যুত্থানে যে জীবন দান, রক্ত দান করেছেন তার ঋণ শোধ করতেই এই দল। গ্রামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দেবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সতর্কতার সঙ্গে সেই পথেই হাঁটছে বিএনপি। রাজধানীর গুলশানে বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতির বিষয়ে অবস্থান তুলে ধরে বিএনপি। দল এখন এই নীতি প্রণয়নের পক্ষে নয় বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। তিনি করেন, এই নীতিমালার উদ্দেশ্য হলো, লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো; যা অবশ্যই…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ‎ ‎মঙ্গলবার(১জুলাই)দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়। ‎ ‎সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র সহ মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়। ‎ ‎ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান বলেন, বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় গাজীপুরের টঙ্গীতে এক শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর ক‌রা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করেন। বিষয়টি প্রথমে জানাজানি না হলেও, সন্ধ্যার দিকে অন্য শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে হল রুম থেকে বাইরে এনে চুল কেটে দেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে‌ছি। শিক্ষাপ্রতিষ্ঠানের…

Read More

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০ লক্ষ টাকা অনুদান পাচ্ছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই?’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোবহান। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে। অভীক তালুকদার জানান, “চলচ্চিত্রটির গল্প মূলত একটি কাল্পনিক স্যাটায়ারের ভিত্তিতে তৈরি। অভ্যুত্থানের অভ্যন্তরীণ…

Read More

মো : নুর আল জান্নাত   জামালপুরের দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মানবিক ও সেবাধর্মী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আয়োজন করা হয় একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। আয়োজনটি পরিণত হয় এক অনন্য মানবিক মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিকল্পনা প্রধান ডাঃ আহসান হাবিব, এবং ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম স্যার। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব ইসমাইল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পেছনের সরকারি জমিতে রোপণ করা অন্তত পাঁচটি মূল্যবান গাছ বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর কর্মকর্তা ও ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) মো. ইমরান আলীর বিরুদ্ধে। বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি – যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্র ও একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পেছনের সরকারি জমিতে রোপণ করা চারটি মেহগনি ও একটি রেন্ট্রি গাছ কেটে ফেলে রাখা হয়। ২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলায় প্রশাসন নানা চাপের মুখে ছিল। সেই সুযোগে গাছগুলো উপজেলার…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর, ২ জুলাই ২০২৫:জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ ২ জুলাই, মঙ্গলবার বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডা. এহসানুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক মোড়বদলের নাম, যা কেবল একটি ছাত্র আন্দোলন নয়, বরং এটি জাতির স্বাধীনভাবে চলার, কথা বলার ও নিজেদের অধিকার আদায়ের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলনে সরব ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীরা আরও…

Read More