- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা বাজার এলাকায় ৩ টি দোকানে অভিযান চালিয়ে সরকারি ধান বিজ ৬৯৭৭ কেজি ও প্রনোদনা সার ৫৫৯ বস্তা জব্দ করেছে সেনাবাহিনী। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ ২ জুলাই বুধবার ভোর রাত্রী আনুমানিক ১২ টা ৪০ মিনিটের টার দিকে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অশোক কুমার(৫৯), মিলন মিয়া(৪৯) ও মমিন মিয়ার (৫২) দোকানে এ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন ও অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর ইনজামামুল আলম। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি)আসাদুজ্জামান, সহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন। সেনাবাহিনী মেজর ইনজামামুল আলম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত…
কুড়িগ্রাম প্রতিনিধি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।” বুধবার (২ জুলাই) বিকেলে শহরের ঘোষপাড়া মোড়ে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে কুড়িগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন।ফরহাদ মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত স্ট্যাটাস দেওয়া লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট)তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচারণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী আমরা। প্রতিদিন হয়তো অর্জন করছি না। এক জায়গায় পৌঁছাতে আশাবাদী আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী ঐকমত্য…
ছবি সংগ্রহীত জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের সখীপুরে সুবর্ণা আক্তার(২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(১ জুন) উপজেলার হতেয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার ওই এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ শাশুড়ির সাথে বসবাস করতো। সকাল থেকে তারা দুজনেই গৃহস্থালির কাজ করছিলেন। আজ দুপুর ১২ টার দিকে নিহত সুবর্ণা আক্তারের শাশুড়ি তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে কেন, কী কারণে এমন আত্মহত্যা তাৎক্ষণিকভাবে তার কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন। পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ…
ঝালকাঠি প্রতিনিধি: মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশালের বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে সম্মাননা স্মারক প্রদান করেছে বার্তা প্রবাহ পত্রিকা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন এবং গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী। মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলার বন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বহুদিন ধরে দেশের বাজারে কয়েক ধাপে দাম কমার পর আবারও বাড়ল সোনার মূল্য। আজ বুধবার (২ জুলাই) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্যহার ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানিয়ে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়েই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭২…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক…