- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুঁড়িয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র পুরনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ। একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ সেখানে অভিযান চালানো…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হওয়ায় অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম কে ৭ নং পবনাপুর ইউনিয়ন ফকিরহাট বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নং পব্নাপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । উপস্থিত ছিলেন সভাপতি মোঃ সাইফুল ইসলাম ৭ নং পবনাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ লুৎফর সরকার ৭ং পবনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল আলম রিনকু ৭নং পবনাপুর ইউনিয়ন বিএনপি যুবদল সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ (সোহাগ)৫নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরআলম শুভ ৫ ওয়ার্ড সাধারণ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রাম গাছী গ্রামে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর ৮ মাস বয়সি এক কন্যা শিশু। বিশ্রাম গাছী গ্রামের আশরাফ আলীর ছেলে সায়েদ আলী সরকার (৪০) এর বাড়ীতে টিভি দেখতে গেলে ১৪ জুন শনিবার সকাল ১০ ঘটিকার সময় বসত বাড়ীতে কেউ না থাকার সুযোগে শিশুটির মুখ চেপে ধরে গোসল খানায় নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে অভিযুক্ত নারী লোভী লম্পট সায়েদ সরকার (৪০)। এসময় ধর্ষণের শিকার শিশুটি যৌনাঙ্গ ক্ষত হয় এতে রক্ত ক্ষরণ শুরু হয়,প্রথমে পলাশবাড়ী, এরপর গাইবান্ধা হাসপাতাল হতে সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর ডিবেটিং সোসাইটির উদ্যোগে “চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে” এই শিরোনামে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ইং তারিখে বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের বরণ ও প্রবীণ বিতার্কিকদের বিদায় জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মডারেটর ড. জিয়াউর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক আব্দুল কাদের মিয়া, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসাবে প্রথম গাইবান্ধা জেলায় এ কর্মসূচী পালন করেছে এনসিপি। ১ জুলাই মঙ্গলবার বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব…
নওগাঁ প্রতিনিধি চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছেন নওগাঁর রাণীনগরের সন্তান মো: তারিকুল ইসলাম (তাজ)। এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য এই সন্মাননা অর্জন করেন তিনি। চীনের রাজধানী বেইজিংয়ের হাইডিয়ান জেলার সুয়েইউয়ান লু-তে অবস্থিত বেইহাং বিশ্ববিদ্যালয়ের প্রধান কাম্পাসে গত সোমবার দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে অ্যাওয়ার্ড তুলে দেন বেইহাং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাও ওয়েই শেং। এসময় উপস্থিত ছিলেন, বেইহাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-পরিচালক প্রফেসর ঝাং ঝিহুই, আন্তর্জাতিক স্কুলের উপ-ডিন, প্রফেসর উ সিয়াওজুন, প্রফেসর সু ইউয়ান মিং প্রমুখ। এ অনুষ্ঠানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তারিকুল ইসলাম সেরা গ্রাজুয়েট এওয়ার্ড পাওয়ার কারণে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজে পরীক্ষা কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষ থেকে এই সহায়তা সামগ্রী বিতরণের উদ্যোগ নেন রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেল। এ সময় শত শত শিক্ষার্থীর মাঝে পানি, খাবার স্যালাইন, কলমসহ প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক উৎসাহ বৃদ্ধির জন্যই এই মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, যারা গণহত্যা সংঘটিত করেছে এবং বাংলাদেশের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের পুরোনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে এনসিপির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি—এই হোক জুলাইয়ের শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১ জুলাই) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ে এ দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল, তা যেন অটুট থাকে। এর থেকে ১৬ বছর যেন অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি—এই হোক জুলাইয়ের শিক্ষা। তিনি বলেন, আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি দেশের অন্যতম বিদ্যাপীঠ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সকল সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় দেশের সব জেলার শিক্ষার্থীদের ঢাকামুখী হওয়ার আগ্রহ দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় বইপত্র, গবেষণা সামগ্রী, চাকরির প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডসহ নানাবিধ আনুষ্ঠানিকতার জন্য ঢাকা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমনকি শিক্ষকদেরও নিয়মিত ঢাকামুখী কর্মকাণ্ডে অংশ নিতে হয়। অথচ প্রতিষ্ঠার ২৬ বছর পরও, এত চাহিদা থাকা সত্ত্বেও ঢাকার সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব কোনো বাস সার্ভিস চালু হয়নি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস যেখানে এক জেলা পেরিয়ে…