Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই’। ব্যাগে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার বিকালে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন তিনি। ২৩ লাখ ফলোয়ারের এ ফেসবুক আইডিটি যদিও মেটা ভেরিফাইড নয়। তবে উপদেষ্টা মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এই ফেসবুক আইডিতে নিয়মিত স্ট্যাটাস ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন। শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে সামাজিক…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটনে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামের মৃত মোসলেম আলী ফকিরের ছেলে মো. মোবারক ফকির (৬৫)। পুলিশ জানায়, গত ২৭ জুন পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কাটা হয়। উক্ত তালগাছের ডগায় ঝুলানো ছিল শতাধিক বাবুই পাখির বাসা, যেখানে ডিম ও ছানা ছিল। গাছ কাটার ফলে বাসাগুলো পানিতে পড়ে যায়। এ সময় প্রাপ্তবয়স্ক কিছু পাখি উড়ে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি। ফলে গত আট দিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় ২২ জুন দলবল নিয়ে এলাকায় অস্ত্রশস্ত্রের মহড়া দেন এবং পরদিন ২৩ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। চাঁদা না দিলে ‘মব সৃষ্টি করে’ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার প্রাণনাশের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই আত্মগোপনে থাকছেন চেয়ারম্যান।…

Read More

রিয়া মনি রাজধানীর মহাখালী এলাকায় রেশমি আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার এই ঘটনাকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করছে। পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল এবং তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার আগের রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় এবং শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। ঘটনার দিন সকাল ছয়টার দিকে রেশমির স্বামী রেশমির বাবার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর দেন। পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, রেশমি ঘরের ভেতর বাঁশের সঙ্গে ঝুলে রয়েছে। তাদের দাবি, মরদেহের হাত-পা একেবারে ঠান্ডা ছিল, যা থেকে তারা ধারণা করছে—তার মৃত্যু আরও আগেই হয়েছে।…

Read More

বাকৃবি প্রতিনিধি: ব্রুসেলা হলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি মারাত্মক ঘাতক ব্যাধি, যা গৃহপালিত গবাদি পশু, বন্যপ্রাণী এবং সামুদ্রিক স্তন্যপায়ীদের মধ্যে সংক্রমণ ঘটায়। এটি পশু খামারিদের জন্য ব্যাপকভাবে আর্থিক ক্ষতি ডেকে আনে এবং এটি একটি জুনোটিক রোগ হওয়ায় গবাদি পশু থেকে সহজেই মানুষে সংক্রমিত হতে পারে। গবাদি পশুর ক্ষেত্রে দুধ উৎপাদন কমে যাওয়া, গর্ভপাত এবং উৎপাদনশীলতা ব্যাপক হারে হ্রাস পাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান এবং তাঁর পিএইচডি গবেষণারত শিক্ষার্থী কর্ণেল (অব:) এসএম আজিজুল করিম হুসাইনী দাবি করেছেন, দেশে প্রথমবারের মতো মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে ব্রুসেলোসিস রোগের ঝুঁকি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে দোকান ও ঘরবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কবুতর থাকার ঘরও। ঘটনাটি ঘটেছে গত ২৯ জুন (রোববার)সকাল ৭ টার দিকে পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামে। এ ব্যাপারে জোসনা বেগম নামে একজন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলা সুত্র ও সরেজমিনে জানা যায়,জোসনা বেগমের স্বামী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের জাহিদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর,আসাদুল ও আলামিনের সাথে দীর্ঘদিন যাবৎ পূর্বের শত্রুতা নিয়ে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য চলে আসছিল। ২৯ জুন রোববার সকালে আলমগীর…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার রাত ১১ টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে বলে জানা গেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক যুবতীর সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র ‘আদিবাসী’ স্বীকৃতি দাবী এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো। মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী।” বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল টু ইচলাদী সড়কে মৃত্যু মিছিল থামছে না। মাত্র তিন দিনের মাথায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের মোল্লাবাড়ি নামক স্থানে দাঁড়িয়ে থাকা টাইলস বাহী ট্রাককে আম পরিবহনকারী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে আম বাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছে গিয়ে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হয়। এই সময়ে স্থানীয় এক পথচারী যুবককে চাপা দিলে গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি আমিনুর রহমান। স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ জুন রাত ৩.০০ সময় ঢাকা, মিরপুর হতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে বেরোবির সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক এ অভিযোগ দাখিল করা হয়। বেলা সাড়ে ১১টায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের…

Read More