Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৬ হাজার ৭৬৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৪ হাজার ৯৭০ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ছেলের মারধরের শিকার হয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বাবা একাব্বর । বৃহস্পতিবার ২৬শে জুন সন্ধ্যায় উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম একাব্বর হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর ছেলে মিনহাজুল ইসলাম (৩৫) হাতে মারধরের শিকার হন বাবা একাব্বর । স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম ও শহীদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, মিনহাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে একাধিকবার বাবা একাব্বর হোসেন নিষেধ করলেও মিনহাজুল তা শোনেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনহাজুল ইসলাম তার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। সোমবার (৩০ জুন) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘ঈশ্বরের শত্রু’ বলে উল্লেখ করেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান, যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। মাকারেম তার ফতোয়ায় বলেন, ‘যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে ‘যুদ্ধপিপাসু’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি’ হিসেবে বিবেচিত…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ (ইডিজিই) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এটির আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে ৯৭৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রোকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। অনুষ্ঠানে…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন রহিমা আক্তার নামের এক গৃহবধু। তিন সন্তানের জননী রহিমা আক্তার বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের বাসিন্দা এবং তাঁর স্বামীর বাড়ি রংপুর জেলায়। গত কয়েক মাস আগে মহাসড়কের হায়দারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গু হহওয়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় স্বামী তাকে রেখে চলে যায়। এখন রহিমা আক্তারের ঠাঁই হয়েছে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামে মা ভুমিহীন ফিরোজা বেগমের ভাড়া বাসায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে পাওয়া সাহায্যে কোনরকম চলছে তাঁর ও সন্তানের জীবন। একটি হুইল চেয়ার না থাকায় দীর্ঘদিন তাঁর চলাফেরায় সমস্যা হচ্ছিল। এমন খবর শুনে পঙ্গু রহিমা আক্তারকে একটি হুইল চেয়ার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে রোববার সকালে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। এসময় পার্শ্ববর্তী কাশিমবাজার এলাকা থেকে নিহত আরিফুলের অটোটি ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আরিফুল মন্ডল সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে। ‎জানা গেছে, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মোবাইলে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পায়। ফলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে সংরক্ষিত গজারি বনের কাঠ কেঁটে বিক্রি করার সময় পুলিশের অভিযানে সংরক্ষিত বনের ১০৫ পিস ১৮ ফিট লম্বা গজারি কাঠ, একটি ট্রাক,একটি মোটরসাইকেল,একটি করাত জব্দ করা হয়েছে।২৮ জুন শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল পুকুরপাড় এলাকায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান ও এসআই ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এঅভিযান পরিচালনা করেন।গজারি কাঠ ট্রাকে লোড দেয়ার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২জনকে গ্রেফতার করেন এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপড়া গ্রামের জুনাব আলীর ছেলে মো.রুবেল এবং একই এলাকার মোস্তফার ছেলে মিজানুর রহমান।এঘটনায় বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক এস…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। চট্টগ্রাম বন্দর রক্ষা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে দুই দিনের রোড মার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা জেলা শাখা। ২৮ জুন শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সম্পাদক রাগীব হাসান মুন্নার নেতৃত্বে একটি মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। স্থানীয় পদক্ষেপ নাট্য সংগঠনের মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সাধারণ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মধুপুর উপজেলার নবগঠিত সমন্বয় কমিটি। রবিবার (২৯ জুন) ময়মনসিংহ রোডের স্টার বাংলা চাইনিজ হোটেলে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, মীর মোহাম্মদ সোহেল, এস এম আজম হীরা, আব্দুল জলিল মিয়া, জুলহাস উদ্দিন, জেলা সমন্বয় কমিটি সদস্য ডা. সুমাইয়া সুলতানা সুইটি, মধুপুর এনসিপি’র সদস্য ফেরদৌস ওয়াহিদ শিশির, আসলাম হোসেন জীবন প্রমুখ। সাধারণ সভা শেষে জুলাই অভ্যুত্থানে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার কবর জিয়ারত করেন মধুপুর এনসিপি’র…

Read More

পার্থ সরকার, ‎মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎ টাংগাইলে ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো “অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার সুযোগসমূহ” শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎রবিবার (২৯ জুন)২০২৫ইং তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল নবগঠিত “মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব” এর মধ্য দিয়েই ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‎ ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। ওয়ার্কশপের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবাকাস একাডেমির লিড মেন্টর শিবলি সাদিক। ‎প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম বলেন, “মাভাবিপ্রবিতে এই…

Read More