- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে…
খাগড়াছড়ি প্রতিনিধি।। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা গাইড কমিশনার ত্রিনা চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন “বর্তমান যুগে শুধু শিক্ষিত হলেই চলবে না, নেতৃত্ব দেওয়ার সাহস ও দক্ষতাও থাকতে হবে। গার্ল গাইডস মেয়েদের সেই নেতৃত্বগুণ গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিটি প্রতিষ্ঠানে এই কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা শিক্ষা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’ মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সব কথা বলেন। মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিন্তাবিদদের অভিনন্দন জানিয়েছেন এ আয়োজনের জন্য। তিনি লেখেন, ‘বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গত জানুয়ারি ২০২৫ থেকে এই পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘ ঘুষ দুর্নীতির টাকায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্টার প্রদীপ কুমার বিশ্বাস বিরুদ্ধে” এছাড়াও বিভিন্ন শিরোনামে প্রকাশিত সকল সংবাদের প্রতিবাদ করেছেন সাব রেজিস্টার প্রদীপ কুমার বিশ্বাস। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার টুংগীপাড়ার চিংগরী গ্রামে ১৬ শতাংশ জমি ছাড়া আর কোন সম্পদ নেই এবং আমার আয় ব্যয়ের সকল হিসাব সরকারের যথাযথ কর্তৃপক্ষর কাছে জমা দেওয়া আছে যে কেউ চাইলে তা দেখতে পারেন, প্রকাশিত ঐ সকল নিউজের তীব্র…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একটি পৃথক, নিরাপদ ও পর্দাবেষ্টিত কর্ণার স্থাপনের দাবি জানিয়েছেন। ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে তারা ‘আল আসলামিয়া পর্দা কর্নার’ নামে একটি নির্ধারিত জায়গা বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি স্মারকলিপি প্রদান করেছেন। আজ সোমবার (৩০ জুন) ২০২৫ ইং তারিখে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং এস্টেট অফিসের পরিচালকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, এই অঞ্চলের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক নারী শিক্ষার্থী পর্দা মেনে চলেন। নিয়মিত ক্লাস, ল্যাব ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার কারণে অনেক…
লোহাগড়া থেকে: বাংলাদেশ পুলিশে ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের কৃতি সন্তান কাজী আব্দুস সবুর। আজ ৩০ জুন ২০২৫, সোমবার, তার চাকরি জীবনের শেষ দিন। লোহাগড়া থানা থেকে তাকে সম্মাননা ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় জানানো হয়। কাজী আব্দুস সবুর বাংলাদেশ পুলিশে প্রথম যোগদান করেন ১৯৮৫ সালের ২১ আগস্ট, রাজশাহী রেঞ্জের নওগাঁ জেলায়। এরপর দীর্ঘ ৪০ বছর ২ মাস ৮ দিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসেন। লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম। সঞ্চালনার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলিমপুর ইউনিয়নের বরুহা উচ্চ বিদ্যালয় ও আল জামিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসাসহ প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার প্রতিটি স্কুল, কলেজ মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সিনিয়র…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে জবরদখল হওয়া ৭ একর বনভূমি উদ্ধার করে শাল সহযোগী গাছের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন ও স্হানীয় বনবিভাগ।সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো.আবু সালেহ ও বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান,পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে বাঁশতৈল রেঞ্জের কুঁড়িপাড়া বিটের তেলিনা এলাকায় উদ্ধার হওয়া ৭ একর বনভূমিতে শাল সহযোগী ৭০০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। উল্লেখ্য একটি প্রভাবশালী মহল অবৈধভাবে উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুঁড়িপাড়া বিটের অধীনে তেলিনা এলাকায় বনবিভাগের শালবনের জমি জবরদখল করে সেখানে কলাগাছ রোপণ করেন,পরে গত ১৫ মে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণ নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ধর্মপ্রাণ নাগরপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কলেজ প্রাঙ্গণেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু ২৮ জুন রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে। এ ঘটনায় ধর্মপ্রাণ জনতা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন। এর আগে, একটি ভুঁইফোরঅনলাইন সংবাদ মাধ্যমে মসজিদ নির্মাণের বিরোধিতা করে এবং জেলা প্রশাসককে জড়িয়ে মিথ্যে প্রতিবেদন প্রকাশিত হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এরপর ২৯ জুন, রবিবার সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ…
জাহিদুল ইসলাম টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শনিবার(২৮জুন)সকাল ১০টা থেকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর মাহবুব হোসেনের সভাপতিত্বে লেকচার দেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ম্যানেজার সালাউদ্দিন, ডুয়েটের ছাত্র রাশেদুল ইসলাম সিফাত,তুহিন সরকার,ইউনুস আলী,ফরচুন আইডি ও পাওয়ার সলুশোনের ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার রাশেদুজ্জামান সরকার। বক্তারা সামনে ডিপ্লোমা শেষ করা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে তাদের ভবিষ্যত কর্ম জীবন সম্পর্কে ধারণা দেন। এছাড়া তাদের কিভাবে সফলতা হওয়া যায় সে বিষয়ে দিন ব্যাপী বিস্তার আলোচনা করা হয়। কিভাবে ডিপ্লোমা শেষ করে নিজেকে সফল ব্যবসায়ী বা ভালো মানের চাকুরী পাওয়া যায় সে বিষয়ে সকলকে…