Author: admin

পিরোজপুর : পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুত‌ই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।এ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। নাহিদ আরও জানান, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই আমরা ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার…

Read More

স্পোর্টস ডেস্ক বার্সেলোনা লিওনেল মেসির আপন ঠিকানা। এই ক্লাবেই তার বেড়ে ওঠা ও তারকা হয়ে ওঠা। সেই ক্লাবকে যখন ২০২১ সালে বিদায় জানান। তখন অঝোরে কেঁদেছিলেন তিনি। বার্সা ছাড়তে চাননি। শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকটের কারণে ক্লাব তাকে ছেড়ে দিয়েছিল। আর মেসিও ক্লাবের পরিস্থিতি বুঝতে পেরে পাওনা টাকা না নিয়েই বিদায় নিয়েছিলেন। অবশেষে ৪ বছর পর মেসিকে সেই বকেয়া বুঝিয়ে দিয়েছে বার্সা। কাতালান ক্লাবটির কাছে মেসির পারিশ্রমিক বকেয়া ছিল প্রায় ৬ মিলিয়ন ইউরো (৮৫ কোটি টাকার বেশি)। যা এবার তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, ২০২০ সালে মেসির শেষ চুক্তি অনুযায়ী কয়েক ইন্সটলমেন্টে ৪৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল…

Read More

বাকৃবি প্রতিনিধি: দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ৫০০ নবীন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নেটওয়ার্ক পরিবার। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় নেটওয়ার্ক গাইড ও কোচিংয়ের আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘নেটওয়ার্ক এগ্রিপিডিয়া সিরিজ’- এর লেখক মুখলেসুর রহমান মুকিত, নেটওয়ার্ক ময়মনসিংহ শাখার প্রতিনিধি কামরুল ইসলাম এবং নেটওয়ার্ক গাইড ও কোচিংয়ের প্রধান উপদেষ্টা মো. হোসেন আলী । এছাড়াও নবীন…

Read More

পঞ্চগড়  প্রতিনিধি শনিবার (২৮ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত সাফায়েত ঐ এলাকার মোঃ আরিফুজ্জামান মিঠুর ছেলে। প্রত্যক্ষদর্শী একজন জানায়, শনিবার সকালে দুই বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা শাপলা আক্তার। পরে রান্নার ফাঁকে বাইরে বের হলে উঠানে ছেলে সাফায়তকে দেখতে পাননি শাপলা আক্তার। পরে তাকে খোঁজাখুঁজি করতে বাড়ির বাইরে বের হন তিনি। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সাফায়াতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা শাপলা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে সাফায়াতকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। তবে এর আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাছাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর উদ্যোগ। জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রশাসক দিয়ে দায়িত্ব পালন করায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাই জনদুর্ভোগ লাঘব ও নির্বাচন কমিশনের সক্ষমতা যাছাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের কেতনপুর গ্রামে পৈতৃক সম্পত্তির নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী মারিয়া বেগম (২২) আহত হয়েছেন। বৃহপতিবার (২৬জুন) রাত আটার দিকে এই ঘটনা ঘটে। আহত মারিয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজাহার আলী জানান, আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা ৫ ভাই ভোগ দখল করে আসছি। আর্থিক অনটনের কারনে আমার এক ভাই গোলাম মোস্তফা ২শতাংশ জমি আমার নিকট বিক্রি করে। আমার জমির সাথে থাকা ওই দুই শতাংশ জুড়ে আমি বাড়ি সম্প্রসারণ করতে গেলে গোলাম মোস্তফার ছেলে সেলিম মিয়া বাধা দেয়। এই জমি নিয়ে একাধিকবার শালিশী বৈঠক হয়েছে।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮জুন) টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর মাহবুব হোসেনের সভাপতিত্বে লেকচার দেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ম্যানেজার সালাউদ্দিন, ডুয়েটের ছাত্র রাশেদুল ইসলাম সিফাত,তুহিন সরকার,ইউনুস আলী,ফরচুন আইডি ও পাওয়ার সলুশোনের ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার রাশেদুজ্জামান সরকার। বক্তারা সামনে ডিপ্লোমা শেষ করা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে তাদের ভবিষ্যত কর্ম জীবন সম্পর্কে ধারণা দেন।এছাড়া তাদের কিভাবে সফলতা হওয়া যায় সে বিষয়ে দিন ব্যাপী বিস্তার আলোচনা করা হয়। কিভাবে ডিপ্লোমা শেষ করে নিজেকে সফল ব্যবসায়ী বা ভালো মানের চাকুরী পাওয়া…

Read More

রিয়া মনি, বাঙলা কলেজ প্রতিনিধি আজ বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর মুক্তির এক যুগান্তকারী চিন্তাবিদ, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ৮৫তম জন্মদিন। এই দিনে শুধু তার জন্মই হয়নি, বরং শুরু হয়েছে এক বৈপ্লবিক অর্থনৈতিক দর্শনের যাত্রা। ড. ইউনুসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ (Microcredit) মডেল ইতোমধ্যে বিশ্বের প্রায় ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনে সহায়ক হয়েছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজ ১৩টি দেশে বিস্তৃত, যা তার মানবিক দর্শনের বাস্তব প্রতিফলন। তিনি ‘সোশ্যাল বিজনেস’ ধারণারও পথপ্রদর্শক—যেখানে লাভ নয়, সমাজকল্যাণই মুখ্য। তাঁর ‘থ্রি জিরো’ মিশন — Zero Poverty, Zero Unemployment, Zero Carbon Emission — বিশ্বজুড়ে তরুণদের মধ্যে এক নতুন স্বপ্নের বীজ বপন করেছে। তরুণ উদ্যোক্তারা এখন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ ১২ টি থাকার ঘরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে। শনিবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা সাড়ে ১২ টার দিকে ১ ঘণ্টার প্রচেষ্টায় ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা…

Read More