Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমান গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে। ২৮ জুন (শনিবার) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল করিমকে আটক করে। এসময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমান গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজল ঢোপ গ্রামে গার্মেন্টস শ্রমিক জাহিদ হাসানকে (২৩) জোরপূর্বক বিয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তরুণীর নাম মিশু খাতুন (২২)। জাহিদ হাসানের লিখিত অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল গ্রামের মোকছেদ আলীর মেয়ে মিশু খাতুন বিয়ের দাবিতে জাহিদের বাড়িতে অনশন শুরু করেন। এ সময় মিশুর বাবা মোকছেদ আলী, মা রূপালী বেগম, প্রতিবেশী লজেন মিয়া ও আব্দুর রশিদের সহযোগিতায় কাজী ডেকে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। মানসম্মানের কথা চিন্তা করে জাহিদ বিয়েটি মেনে নেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই মিশু অসুস্থ হয়ে পড়লে খন্দকার এক্স-রে ক্লিনিকে আলট্রাসনোগ্রামে জানা যায়, সে…

Read More

ইন্দ্রজিৎ সরদার,খুলনা: দক্ষিণবাংলার অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নতত্ত্বের সংরক্ষণ ও উপস্থাপনায় এক অনন্য ভূমিকা রাখছে খুলনা বিভাগীয় জাদুঘর। খুলনা শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থিত এই জাদুঘরটি প্রতিদিনই নানা বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা বিভাগীয় জাদুঘরটি। এখানে সংরক্ষিত রয়েছে গৌরবময় ইতিহাসের বহুমূল্য নিদর্শন—গুপ্ত, পাল ও সেন আমলের মূর্তি, মুঘল সম্রাটদের স্বর্ণ-রৌপ্য মুদ্রা, অস্ত্রশস্ত্র ও তৈজসপত্র, পোড়ামাটির ফলকচিত্র, অলংকৃত ইটসহ বহু দুর্লভ উপকরণ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার আলোকচিত্র এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। তাদের মধ্য যশোরের ভরত ভায়ানা, ঝিনাইদয়ের বারবাজার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ, সোনা বিবির মসজিদ, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি অন্যতম। বিশেষ করে…

Read More

রিয়া মনি, বাঙলা কলেজ প্রতিনিধি ঢাকা বাঙলা কলেজের অধ্যাপক আবুল কাসেম ছাত্রাবাসে দীর্ঘ সময় ধরে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। আবাসিক পরিবেশে নেই ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধা। প্রশাসনের একাধিক আশ্বাস সত্ত্বেও বাস্তবে শিক্ষার্থীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত পরিবর্তন। ২০২৪ সালের ১ নভেম্বর দীর্ঘদিন পর আবুল কাসেম ছাত্রাবাসটি পুনরায় খোলা হয়। শিক্ষার্থীরা ভেবেছিলেন, সংস্কারের মাধ্যমে এবার ছাত্রাবাসে থাকবে নতুন পরিবেশ। কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টো। খোলার আগেই অধ্যক্ষ ঘোষণা দিয়েছিলেন, ‘ছাত্রাবাস রঙ করে, সুন্দরভাবে খোলা হবে।’ কিন্তু খোলার পর দেখা যায়, পুরনো অবস্থাতেই থেকে গেছে ছাত্রাবাসটি। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। ছাত্রাবাসে আসন থাকলেও অধিকাংশ কক্ষে নেই মানসম্পন্ন চেয়ার-টেবিল। বহু শিক্ষার্থী পুরোনো…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের তোপের মুখে বার্ষিক সিনেট সভাস্থল ত্যাগ করেছেন ফাসিস্ট আওয়ামিলীগপন্থী তিন সিনেট সদস্য। এদের মধ্যে দুইজন শিক্ষক ক্যাটাগরি এবং একজন অনুষদ ডিন হিসেবে সভায় উপস্থিত হয়েছিলেন। শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে তিনটায় সভা শুরুর পূর্বে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা সভাস্থল ত্যাগ করেন। এর আগে, শুক্রবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা সিনেট সভায় আওয়ামীপন্থী সদস্যদের দাওয়াতের প্রতিবাদ জানায়। এছাড়া ফ্যাসিবাদের সহযোগী কোনো সদস্যকে নিয়ে যেন সভা না হয় তা জানায়। এদিকে, বিকাল ৩টার কিছুক্ষণ পূর্বে সভার জন্য আসেন নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক উর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংস্কৃতিতে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিও তুলছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে। পিআর হচ্ছে…

Read More

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (শনিবার)। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই দিনে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বহু ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী। ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিঞা সওদাগর ছিলেন একজন মহুরী এবং মাতা সুফিয়া খাতুন গৃহিণী। তার সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ, দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। ড. ইউনূস…

Read More

সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম।  বাঙলা কলেজ প্রতিনিধি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (২০২৫-২৬) সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা-এর এইচ. এম. সাইফুল ইসলাম সাব্বির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন-এর শিহাব আল নাসিম। শুক্রবার (২৭ জুন) রাত ১০টায় সমিতির অফিসিয়াল ফেসবুক পেইজে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎ ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন। ব্রেক দ্য সাইকেল। স্টপ অর্গানাইজড ক্রাইম।’ মানে হলো, ‘প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন। চক্র ভেঙে ফেলুন। সংঘবদ্ধ অপরাধ দমন করুন।’ দিবসটি উপলক্ষে গত (বৃহস্পতিবার, ২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় বেলুন উড়িয়ে ‘উৎসববন্ধন ও র‍্যালি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাড়ির মতো টয়লেটকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে পৌরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা পৌর প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। গত ২৬ জুন ২০২৫, পৌরসভা কনফারেন্স কক্ষে আয়োজিত “শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)” সভা ও ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনায় তিনি পৌরবাসীর প্রতি এই আহ্বান জানান। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠী; যাদের টয়লেট নেই বা নির্মাণে সক্ষমতা নেই; তাদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে পৌরসভা বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কাজ করছে। FANSA Bangladesh সচিবালয় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত ‘Rising for Rights for Strengthening Civil Society Network to Achieve SDG 6’ প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক এ.কে.এম…

Read More