Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা রিসোর্টে শাওনেরঢালা ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭জুন) বেলা ১১ টায় এলেঙ্গা রিসোর্টের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুল্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাওনের ঢালার ইনচার্জ লাবণ্য সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য প্রশিক্ষক ও গবেষক সাজু আহমেদ, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আফরিনা আফরোজ চৌধুরী,লোক নৃত্য ভঙ্গি সংগ্রক কামরুল হাসান ফেরদৌস। ট্রেইনার নির্ঝর চৌধুরী ও সঙ্গীত পরিচালক অর্থি আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা পৃথিবীর মানুষ আমাদের কাজ গুলো দেখবে যে আমরা এই সংস্কৃতির কাজ গুলো বাংলাদেশে করে যাচ্ছি। এই শাওনেরঢালা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ঘোড়ার মাংস বিক্রির সময় একজন আটক করেছে মধুপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুরের থানার বাইদ এলাকা থেকে ঘোড়ার মাংস বিক্রেতা কসাই আজাদ আলী(৫৫) কে আটক করে মধুপুর থানা পুলিশ। আজাদ আলী(৫৫) জামালপুর জেলার তুলসীপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলশীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাকে ১ হাজার টাকা মজুরির বিনিময়ে তাকে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলশীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসে। এবং তাকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করে। সকালে…

Read More

মো নাজিউল্লাহ ভুইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জের জিনজিরা চর রহমতপুর এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও থানায় স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জিনজিরা বাসরোড ঘুরে কেরানীগঞ্জ মডেল থানায় যান এবং ওসির কাছে স্মারকলিপি জমা দেন। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার।তিনি বলেন, “মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, তাই এলাকাবাসী একজোট হয়েছে। আমাদের দাবি একটাই মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালীই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।” মাদক বিরোধী মিছিলে রহমতপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবলু জানান, “প্রকাশ্যে মাদক বিক্রির কারণে অপরাধ বেড়েছে। মাদক প্রতিরোধের…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মাবলীদের ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী শনিবার ৫ জুলাই উল্টো রথটানের মাধ্যমে রথযাত্রা উৎসব শেষ হবে। রোববার (২৮ জুন) বিকালে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর বাজার থেকে কালীমন্দির পর্যন্ত রথ টেনে রথযাত্রা উদ্বোধন করা হয়। রথযাত্রা উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান (লবু), যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম সাহা, সদস্য আতিকুর রহমান মিঠু, সদর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আনিছ মিয়। উপস্থিতি ছিলেন আমন্ত্রিত…

Read More

জিয়ারত জুয়েলঃ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছে থেকে। দলের ভিতরে কোন ধরনের অনিয়ম, শৃঙ্খলা বিরোধী কাজ ও চাঁদাবাজি-দখলবাজির কোন জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই। যারা এটা করার চেষ্টা করবেন তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদেরকে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আমরা একটি দুর্নীতি মুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বাজার – বন্দর সার্বজনীন  হরি ও দূর্গা মন্দির থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহোৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  ২৭ জুন সকালে ১১ টায় ধামুরা সার্বজনীন হরি ও দুর্গা মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু করে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর ধামুরা ঘোষ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়। বরিশাল জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ন আহবায়ক পলাশ কুণ্ড এর পরিচালনায় ও পৃষ্ঠপোষকতায়  রথযাত্রায় উপস্থিত ছিলেন রাধেশ্যাম কুন্ড,  রুনু বণিক, গোপাল ঘোষ, গোপাল সেন, অশোক সাহা সহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। রথযাত্রার শেষে ভক্ত ও পূজারীদেরকে প্রসাদ বিতরণ করা হয়। 

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বেশ কিছু অঞ্চলে টানা পাঁচদিন মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী…

Read More

কুমিল্লা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ৫৪ বছরে স্বাধীনতার এই সময়ে বাংলাদেশ বার বার লাইনচ্যুত হয়েছে। মাঝে মধ্যে লাইনে ফিরে আসার চেষ্টা করেছিল। কিন্তু স্থায়ীভাবে এই যাত্রাপথ নিরাপদ হয়নি। এই যাত্রাপথ মানুষের জন্য সম্মৃদ্ধ ও সুপথ বয়ে আনেনি। ৫ আগস্টের পর একটি সুযোগ আসছে, মানুষের ভিতরে একটি চেতনা তৈরি হয়েছে। একটি আস্থা তৈরি হওয়ার সুযোগ হয়েছে। একটি মৌলিক পরিবর্তন আনতে হবে। গতানুগতিক ধারার রাজনীতি, অর্থনৈতিক ধারার নেতৃত্ব এর বিকল্প একটি নীতিকথা ভিত্তিক, টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য এখনই তার উপযুক্ত সময়। আপনারা জানেন যে, বর্তমান অন্তবর্তী সরকার কিছু মৌলিক…

Read More

ফরিদগঞ্জ প্রতিনিধি মেয়েকে লাল শাড়িতে সাজিয়ে সুপাত্রের হাতে তুলে দেবেন এই ছিল দেলোয়ার হোসেনের স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই ভাগনেকে সঙ্গে করে ছুটে গিয়েছিলেন সম্ভাব্য পাত্রপক্ষের বাড়ি দেখতে। অন্যদিকে, ঘরে অপেক্ষায় ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সুখবর নিয়ে স্বামী ফিরবেন, এই আশায়।কিন্তু স্বপ্নভঙ্গ হলো হঠাৎই। পথেই থেমে গেলো দেলোয়ারের জীবন। পাত্রপক্ষ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি। গতকাল বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের কালিরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের গাইনের বাড়ির আব্দুল লতিফের ছেলে। নিহতের ভাগনে সোহেল জানান, “আমার মামা দেলোয়ার…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকার নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা, ওসি মাহমুদুন নবি ও স্থানীয় মেম্বর, স্কুল/মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ। এসময় ৬১বিজিবি’র অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি বলেন,মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে দেশে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে অতন্দ্র প্রহরীর হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে একদিকে মাদকের…

Read More