- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির আয়োজনে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ “মাই ড্রিম (আমার স্বপ্ন)” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিডিপি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল—শিশুদের ভবিষ্যৎ স্বপ্নকে চিত্রের মাধ্যমে প্রকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের ভবিষ্যতে কী হতে চায়—তা ক্যানভাসে তুলে ধরে। কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউবা শিক্ষক কিংবা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন এঁকে তুলে ধরে সবার মনে দাগ কাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন, প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া এবং সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ফনীন্দ্রনাথ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার ৫শ কৃষকের মাঝে ৭ হাজার ৫০০ কেজি রোপা আমন ধানের বীজ ১৫ হাজার কেজি ডি এপি ও ১৫ হাজার কেজি এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা , সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাইজ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোড়াবাড়ি ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন সদর থানা যুবদলের আহ্বায়ক কোবির হোসেন, অত্র ইউনিয়নে ইউপি সদস্য রিপন, ইউনিয়ন যুবদল নেতা নয়ন, ইউনিয়ন বিএনপি নেতা বজলুর রহমান, মনির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী লায়লা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন ও উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখ রুবেলকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় এ গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব বুলবুল ইসলাম। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সারাদেশের মতো একযোগে আজ বৃহস্পতিবার(২৬ জুন) গাইবান্ধায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রথমদিনের এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪২৯ পরীক্ষার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, পরীক্ষা চলাকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৮ জন ও কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের ২ আলিম পরীক্ষার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী কলেজ কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদিকে, প্রথমদিনের এ পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রের ৪২৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তার মধ্যে এইচএসসিতে ২৬৪…
মোঃ কামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় তারা পরীক্ষার উপকরণ, বিশুদ্ধ পানির বোতল এবং জরুরি চিকিৎসাসেবা দিতে হেল্প ডেস্ক চালু করেছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য ছিল বিশ্রামের ব্যবস্থা ও ঠান্ডা পানির আয়োজন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সার্বিক কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এবং সদস্য সচিব আবু সায়েদ। সকাল থেকেই পরীক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, স্কেল ও বোর্ড তুলে দিতে দেখা যায় ছাত্রদলের স্বেচ্ছাসেবীদের। প্রচণ্ড গরমে ক্লান্ত শিক্ষার্থী ও…
মো: আমিনুল ইসলাম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের দৌলতপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)এর আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নিমিত্তে দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়। বৃহস্পতিবার(২৬ জুন) সকালে উপজেলা চত্বরে কলিয়া ও চরকাটারী ইউনিয়নের ২০ জনের মাঝে নলকূপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন । এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিডি প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহাসিনউল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় ত্রিশ হাজার গ্রাহকের আমানত রাখা প্রায় হাজারো কোটি টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে প্রায় হাজারো গ্রাহক মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়। এরপূর্বে প্রায় ঘন্টা খানেক সময় বন্ধ ছিল কৃষি,সোনালীসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম। ভোগান্তিতে ছিল সেবা গ্রাহকরা। উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেয়। উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল দপ্তরের কেচিগেট বন্ধ এবং কয়েকটাতে তালা ঝুলানো থাকায় ব্যহত হচ্ছে নাগরিক সেবা। ভুক্তভোগীরা সহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। আজই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হতে পারে। বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত রোববার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তার আগেই প্রসিকিউশন প্রতিবেদন হাতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে। বুধবার (২৫ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২০ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত আবেদনটি মঞ্জুর করেন। বৃহস্পতিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২২ জুন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি। মামলায়…